Waqf Bill: ওয়াকফ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চরমে, হিংসার ঘটনায় মমতাকেই দায়ী করলেন রিজিজু

ওয়াকফ আইন নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে সংঘাত চরমে। কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী আইন পাশ করালেও এই রাজ্যে যে সেই আইন কার্যকর হবে না, সেটা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এবার মোদী মন্ত্রিসভার সদস্যই কিরেন রিজিজু এবার মমতাকে পাল্টা আক্রমণ করলেন।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রিজিজু জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সংশোধনী আইনের প্রতি তাঁর অবস্থানের মধ্যে দিয়ে রাজ্যে হিংসাকে উস্কে দিচ্ছেন। মতবিরোধ থাকতে পারে কিন্তু কখনই তিনি বলতে পারেনা একটি রাজ্য এই আইন কার্যকর করবে না। সংসদে পাস হওয়া কোন আইনের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা দেশের সাংবিধানিক মর্যাদাকে ক্ষুন্ন করে এবং এটি একটি বিপদজনক সংকেত।

Mamata Banerjee

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনৈতিক স্বার্থে যাই করুন না কেন তার গভীর নেতিবাচক প্রতিক্রিয়া হবে। মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে যে হিংসার ঘটনাগুলি করছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অবস্থানই দায়ী। আসলে এগুলি তার রাজনৈতিক অসতর্ক রাজনৈতিক বক্তব্যের ফলাফল।

এখানেই থেমে না থেকে মমতাকে আরও আক্রমণ করে কিরেন রিজিজু বলেছেন, একজন মুখ্যমন্ত্রী যদি বলেন তিনি সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলবেন না তাহলে তিনি মুখ্যমন্ত্রী পদে থাকার অযোগ্য। সংসদে পাস হওয়া যে কোন আইন সমগ্র জাতির জন্য। কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লাভের জন্য বা কোন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সুবিধা করার জন্য নয়। তিনি(মমতা বন্দ্যোপাধ্যায়) বিভিন্ন ধরনের মন্তব্য করতেই পারেন কিন্তু এগুলি আমরা মেনে নিতে পারব না।

ওয়াকফ বিলের বিরোধিতায় রাজ্যে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটছে। মালদহ-মুর্শিদাবাদে পরিস্থিতি ভয়াবহ। হিংসায় প্রাণ হানির ঘটনার পাশাপাশি সরকারি সম্পত্তিও নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজা চরমে। তৃণমূলের তোষণের রাজনীতিকে দায়ী করেছে বিজেপি। মমতা পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন।

Take a Poll

রাজ্যে হিংসার জন্য বিএসএফের দিকে আঙুল তুলেছেন মমতা, তিনি অভিযোগ করেছেন বিএসএফ গুলি চালিয়েছে। কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই এবার মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কিরেন রিজিজু এবার মমতাকে পাল্টা আক্রমণ করলেন।

পাশাপাশি ওয়াকফ নিয়ে কংগ্রেস সহ বিরোধীদেরও কঠোরভাবে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি তোষণের রাজনীতির নিন্দা করেন এবং কংগ্রেসের নীতিকে দায়ী করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+