Sonia Gandhi: "ওয়াকফ বিল সংবিধানের ওপর নির্লজ্জ আক্রমণ" তীব্র কটাক্ষ সোনিয়া গান্ধীর
দীর্ঘ বিতর্কের পর বুধবার গভীর রাতে পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল (Waqf Amendment Bill)। যা নিয়ে ইতিমধ্য়েই সরগরম রাজ্য রাজনীতি। এবার ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন তথা কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী (Congress MP Sonia Gandhi)। তাঁর বক্তব্য, ওয়াকফ বিল সংবিধানের ওপর এক নির্লজ্জ আক্রমণ।
কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী জানান, "বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ পাস হয়েছে। আজ এটি রাজ্যসভায় আসার কথা রয়েছে। এই বিলটি কার্যত বুলডোজার দিয়ে পাশ করা হয়েছে। তবে আমাদের দলের অবস্থানও স্পষ্ট। বিলটি সংবিধানের ওপর একটি নির্লজ্জ আক্রমণ। এটি আমাদের সমাজকে স্থায়ী মেরুকরণের অবস্থায় রাখার জন্য বিজেপির ইচ্ছাকৃত কৌশলের একটি অংশ।"

তাঁর পাশাপাশি কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ী বৃহস্পতিবার লোকসভায় পাস হওয়া ওয়াকফ বিলের সমালোচনা করে বলেন, "এই আইনটি মার্কিন পারস্পরিক শুল্ক ঘোষণা থেকে মনোযোগ সরাতে ক্ষমতাসীন সরকারের একটি কৌশল। সংসদ ভোর ২ টো পর্যন্ত কাজ করছিল এবং রাত দেড়টা নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে। দেশ এবং বিশেষ করে বিজেপি ভোটারদের বুঝতে হবে যে এই ওয়াকফ বিলটি জনগণকে শুল্কের বিষয়টি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই পূর্বপরিকল্পিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে, কিন্তু সরকার এই বিষয়ে কথা বলতে প্রস্তুত নয়।" এর সঙ্গেই তিনি খোঁচা দিয়ে বলেন, "আমি শুনেছি যে প্রধানমন্ত্রী এখন থাইল্যান্ডে গেছেন।"
এদিকে কংগ্রেস সংসদ এবং ওয়াকফ বিলের জন্য যৌথ সংসদীয় কমিটির সদস্য ইমরান মাসুদ বিলটি পাশের নিন্দা করে বলেছেন, সংবিধানকে চূর্ণ-বিচূর্ণ করা হচ্ছে। এই আইনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে পরিকল্পনার ইঙ্গিতও দিয়েছেন ইমরান। তিনি আরও জানান, "সংবিধানকে চূর্ণ করা হচ্ছে। এটা দুঃখজনক যে কিভাবে তাদের (এমপিদের) সংখ্যার উপর ভিত্তি করে পরিস্থিতি এগোচ্ছে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং এটি আদালতে নিয়ে যাব।"
বৃহস্পতিবার রাজ্যসভায় দুপুর ১টা নাগাদ ওয়াকফ সংশোধনী বিলের উপর আলোচনা করার জন্য ৮ ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, কংগ্রেস আলোচনা সময় প্রায় ৪৫ মিনিট সময় পাবে এবং নাসির হোসেন দলের প্রথম বক্তা হবেন। অন্যদিকে দলের সাংসদ অভিষেক মনু সিংভি এবং ইমরান প্রতাপগড়ীয় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে সরব হয়েছেন বিরোধীরা। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সংসদ ভোট দিয়েছেন। ব্যবধান ছিল মাত্র ৫৬। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে, আরজেডির পাশাপাশি বুধবার লোকসভায় সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করেছে একদা হিন্দুত্ববাদী উদ্ধব ঠাকরের শিবসেনা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications