Waqf Amendment Bill passed: ম্যারাথন আলোচনা শেষে গভীর রাতে লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল

Waqf Amendment Bill passed: ম্যারাথন বিতর্কের পর গভীর রাতে লোকসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বুধবার রাত সাড়ে ১২ টার পর শুরু হয় ভোটাভুটি। আর তাতে বিলের পক্ষে ভোট পড়েছে ২৮৮ টি ভোট এবং বিপক্ষে ২৩২ টি ভোট পড়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায় সহ একাধিক সাংসদ সংশোধনীর কথা বললেও তা খারিজ হয়ে যায়। যা খবর, বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায় পেশ করা হবে। সেখানে এই বিল পাশ হয়ে গেলেই নিয়ম অনুযায়ী বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে।

বুধবার বেলা ১২ টার পর লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কিরণ রিজিজু। একই সঙ্গে এই বিল কেন প্রয়োজন তা তুলে ধরেন সংসদে। একই সঙ্গে কংগ্রেসকেও এই ইস্যুতে তীব্র আক্রমণ শানান। বলেন, ২০১৪ সালে দিল্লি ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না আসলে পার্লামেন্টের জমিও ওয়াকফের হাতে চলে যেত। এমনকী বিমানবন্দরের জমিও গত কংগ্রেস সরকার দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তা আটকে দেন প্রধানমন্ত্রী।

Waqf Amendment Bill passed

পাশাপাশি সংশোধিত ওয়াকফ বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে যে হস্তক্ষেপ করছে না তাও এদিন স্পষ্ট জানিয়ে দেন কিরণ রিজিজু। এ প্রসঙ্গে তিনি জানান, অনেকেই বলেন ভারতে নাকি সংখ্যালঘুরা সুরক্ষিত নন, কিন্তু এখানে ছাড়া আর কোথাও সংখ্যালঘুরা সুরক্ষিত নন। মন্ত্রীর কথায়, ১৯৫৯ সালে চিন-তিব্বত সমস্যা হয়। সেই সময় ভারতে বহু মানুষ আশ্রয় নিয়েছিল। এমনকি মায়ানমার-বাংলাদেশ থেকেও বহু মানুষ ভারতে এসে আশ্রয় নেন বলেও মন্তব্য করেন।

একই সঙ্গে এদিন ওয়াকফ ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের তীব্র আক্রমন শানান। পাশাপাশি তিনি বলেন, এই বিল নিয়ে বিরোধীরা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যা বিলে নেই তাই বলা হচ্ছে বলেও দাবি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াকফ বোর্ডে কোনও অ-মুসলিমকে নিয়োগের কথা বলা হয়নি। বিরোধীরা মানুষকে ভুল তথ্য দিচ্ছে।

অন্যদিকে ওয়াকফ বিল নিয়ে প্রায় ১২ ঘণ্টার আলোচনা চলল সংসদে। শেষ পর্যায়ে সংসদে সরব হলেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বিলের একাধিক অংশ উদ্ধৃত করে এদিন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তিনি। হায়দরাবাদের সাংসদের দাবি, এই বিল অসাংবিধানিক, এ ক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে।

বিল নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, এই ওয়াকফ বিল দেশের বৃহত্তম সংখ্যালঘুদের উপর আক্রমণ। সব শেষে বিলের প্রতিবাদে বিলটি ছিঁড়ে ফেলেন ওয়াইসি। সারাদিন এমনই ঘটনাপ্রবাহ কাটে লোকসভায়। গভীর রাতে ভোটাভুটি শুরু হয়। এবং তা পাশ হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+