Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাকুম্ভে ১০০০ হিন্দুর খোঁজ নেই, অভিযোগ অখিলেশের! কাড়া হচ্ছে মুসলিমদের অধিকার, উদ্বেগ তৃণমূল সাংসদের

Waqf Amendment Bill: মহাকুম্ভকে ইস্যু করে বিজেপিকে তীব্র আক্রমন অখিলেশ যাদবের। আজ বুধবার সকালেই ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজিজু। যা নিয়ে চলছে আলোচনা। তাতে অংশ নেন শাসক-বিরোধী সবপক্ষই। আর সেখানে বলতে গিয়ে মহাকুম্ভ ইস্যুতে বিজেপিকে তীব্র তোপ সমাজবাদী পার্টি সংসদের। তাঁর দাবি, মহাকুম্ভে ১০০০ হিন্দুর খোঁজ নেই। কিন্তু এই বিষয়ে কিছু জানা যায়নি। এমনকী বলাও হচ্ছে না।

এমনকি কোনও পরিকল্পনা ছাড়াই ১০০ কোটি মানুষকে আমন্ত্রন জানিয়েছিল সে রাজ্যের বিজেপি সরকার। যার ফল কি হয়েছে তা দেশের মানুষ দেখেছে। চারপাশজুড়ে একদিকে শুধুই বিশৃঙ্খলা তৈরি হয়েছে অন্যদিকে এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ বলেও দাবি অখিলেশ যাদবের।

Akhilesh claims 1000 hindus

শুধু তাই নয়, অমিত শাহ এবং মোদী সরকারকেও আক্রমণ শানান। বলেন, বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল হিসাবে দাবি করেন অমিত শাহ। কিন্তু দলের সভাপতি খুঁজতে হিমশিম খেতে হয়। যদিও এর পাল্টা সপা সংসদকে জবাব দেন অমিত শাহও। পরিবার ইস্যুতে কটাক্ষ করেন তিনি।

এদিন অখিলেশ আরও বলেন, সরকারের ব্যর্থতা ঢাকতেই এই বিল আনা হয়েছে। নোটবন্দি থেকে একের পর এক ব্যর্থতা দিয়ে এই বিল তৈরি হয়েছে। শুধু তাই নয়। সমাজকে ভাগাভাগি করতেই এই বিল আনা হয়েছে বলেও দাবি। অখিলেশের অভিযোগ, দেশের মূল স্রোত সংখ্যালঘু মুসলিমদের আলাদা করতেই এই বিল আনা হচ্ছে। সমস্ত দেশের রাজনৈতিক দল এই বিলের বিরুদ্ধে। এরপরেও কেন এই বিল নিয়ে আসার জন্য সরকার সব চেষ্টা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ। এছাড়াও এদিন একাধিক ইস্যুতেও মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান।

অন্যদিকে রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে রাজ্য সরকারের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে। বিভিন্ন সম্প্রদায়কে ভাগ করার চেষ্টা ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে করা হচ্ছে। শুধু তাই নয়। মুসলিমদের একাধিক অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছেদ বলেও অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের।

Take a Poll

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন আদালতের একাধিক নির্দেশ এবং পর্যবেক্ষণের কথা তুলে ধরেন। আর তা তুলে ধরে এই বিল সম্পূর্ণ ভাবে অসংভবিধানিক বলে দাবি করেন। এমনকী এর পিছনে অসত উদ্দেশ্যে আছে বলেও দাবি। ফলে তিনি কিংবা তাঁর দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই বিলের পক্ষে নয় বলে স্পষ্ট\ লোকসভায় জানান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+