Waqf Act agitation: বাংলার পর অসম, ওয়াকফ বিলের বিরোধিতায় রণক্ষেত্র শিলচর, পুলিশের লাঠি চার্জ
সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতায় বিগত কয়েক দিন ধরেই উত্তপ্ত বাংলার একাধিক জায়গা। উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের একাধিক স্থানে। বাংলার পর এবার অসমেও শুরু হল অশান্তি। ওয়াকফ বিলের বিরোধিতায় রবিবার শিলচরে পথে নেমেছিলেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়। কিন্তু এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল।
একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকালে শিলচরের একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। প্রথম দিকে বিক্ষোভ খুব একটা অশান্ত ছিল না। কিন্ত সময় যত এগিয়েছে ততই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বিক্ষোভস্থল। সমাবেশ থেকেই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি ওঠে। বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড।

সময় যত এগোয় ততই তীব্রতর হতে থাকে প্রতিবাদী জনতার স্লোগানও। সমাবেশ থেকে কয়েক জন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বলে অভিযোগ। এরপরই পাল্টা পদক্ষেপ নেয় পুলিশও। বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ পাল্টা লাঠি চার্জ করে।
বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে সমাবেশটি শান্তিপূর্ণ ছিল,ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় ৩০০-৪০০ জন জড়ো হন বিশৃঙ্খলা সৃষ্টিকারী কয়েকজন সমাবেশে প্রবেশ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেন। কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। । শান্তি-শৃঙখলা বিঘ্নিত করার চেষ্টা করা সকল অপরাধীর বিরুদ্ধে আইনের অনুসারে মামলা করা হবে। বিক্ষোভ আয়োজনকারীদের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে, তাদের কেউ এই অশান্তির সঙ্গে যুক্ত নয়।
শনিবারই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, অসমে ওয়াকফ নিয়ে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তাঁর কথায়, প্রায় ৪০% মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও, অসমে কেবলমাত্র তিনটি স্থানে শান্তিপূর্ণ ও বিচ্ছিন্ন বিক্ষোভ ছাড়া কোনও অশান্তিই হয়নি।
একইসঙ্গে শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য রাজ্যের পুলিশবাহিনী এবং বাসিন্দাদের প্রশংসা ও করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা । অসমের মানুষ জাতি, ধর্ম, সম্প্রদায় ও ধর্ম নির্বিশেষে আত্মিক দিক থেকে ঐক্যবদ্ধ। আনন্দ ও সম্প্রীতির সঙ্গে তাঁরা যে বহাগ বিহুকে স্বাগত জানাতে তৈরি সেটাও উল্লেখ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ।












Click it and Unblock the Notifications