অরাজকতা ছড়াতে চায়, সলমন খুরশিদের বাংলাদেশ-মন্তব্যে কংগ্রেসকে নিশানা বিজেপির
প্রবীন কংগ্রেস নেতা সলমন খুরশিদের বাংলাদেশ নিয়ে মন্তব্যে কংগ্রেসকে নিশানা করল বিজেপি। বিজেপি নেতা সম্বিত পাত্র কংগ্রেসে অরাজকতা ছড়ানো এবং পিছনের দরজা দিয়ে ভারতকে ধ্বংসের চেষ্টার অভিযোগ করেছেন।
সম্বিত পাত্র রাহুল গান্ধীর ইন্ডিয়া অন ফায়ার মন্তব্যের সঙ্গে তুলনা করে বলেছেন, কংগ্রেসের মানসিকতা দেখুন। তিনি বলেন, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই দেশ জ্বলবে, দাঙ্গা হবে।

বিজেপির অভিযোগ
বিজেপি নেতা সম্বিত পাত্র বলেছেন, নির্বাচনে জিততে না পারায় কংগ্রেসের হতাশা স্পষ্ট। যে কারণে তারা নৈরাজ্য ছড়িয়ে পিছনের জরজার কৌশলের মাধ্যমে ভারতকে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু বলেছেন, কংগ্রেস নেতা সলমন খুরশিদের বাংলাদেশে যাওয়া উচিত।
কী বলছেন বিজেপি মুখপাত্র
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসকে হিংসায় উস্কানি ও দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করার অভিযোগ করেছেন। এক্স হ্যান্ডেলে করা পোস্টে তিনি বলেছেন, মোদীর প্রতি ঘৃণার কারণে তারা দেশকে ঘৃণা করে। ভারতে বাংলাদেশের হিংসা সংঘটিত হওয়ায় উস্কানি দেন কিংবা তার জন্য প্রার্থনা করেন। তিনি আরও প্রশ্নে বলেছেন, সলমন খুরশিদ কি ভারতে হিন্দুদের ওপরে হামলা করতে চান? তিনি কাকে ইঙ্গিত করছেন? এটা কি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করছে না? বিজেপি মুখপাত্র বলেছেন, এই প্রথম তারা রাজনীতিকে রাষ্ট্রনীতির ওপরে রাখল না। কংগ্রেস কি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেই প্রশ্নও করেছেন বিজেপি মুখপাত্র।
কী বলেছিলেন সলমন খুরশিদ
প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেছিলেন, বাংলাদেশে যা ঘটছে, তা এই দেশেই ঘটতে পারে। যদি সব কিছু স্বাভাবিক মনে হতে পারে। এক অনুষ্ঠানে বক্ৃতা করতে গিয়ে সলমন খুরশিদ বলেছিলেন, কাশ্মীরে সব কিছু স্বাভাবিক মনে হতে পারে। এখানেও সব কিছু স্বাভাবিক মনে হতে পারে। তিনি কটাক্ষ করে বলেছিলেন, আমরা হয়ত বিজয় দিবস উদযাপন করছি, কিন্তু কিছু লোক বিশ্বাস করে ২০২৪-এর বিজয় বা সাফল্য সামান্যই ছিল।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ শিক্ষাবিদ মুজিবর রহমানের বই শিকওয়া-ই-হিন্দ: দ্য পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়ান মুসলিমস বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইসব কথা বলেন।
সলমন খুরশিদের সমর্থনে কংগ্রেস সাংসদ পাপ্পু যাদব বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবেন, ভারতে কিছুই পরিবর্তন হবে না।












Click it and Unblock the Notifications