Lakshadweep: লাক্ষাদ্বীপে যাওয়ার পরিকল্পনা, জেনে নিন দিনে কটা বিমান যায় সেখানে

ভারতের যে দ্বীপকে নিয়ে হইহই কাণ্ড চলছে। মলদ্বীপকে টেক্কা দিতে পারে দ্বীপে যাওয়া পর্যটকদের পক্ষে কতটা সুগম তার খোঁজ নিয়েছেন কি কেউ। জানেন সেখানে আকাশ পথে কীভাবে পৌঁছবেন। কটা বিমান ওড়ে লাক্ষাদ্বীপে।

শুনলে চমকে উঠবেন ভারতের যে সমুদ্র সৈকত গত কয়েকদিনে গোটা নেটপাড়াকে সম্মোহিত করে রেখেছে সেখােন দিনে একটি মাত্র বিমানই যাতায়াত করে। মাত্র ১৯ জন যাত্রী বহন করে সেই বিমান। তার থেকে বেশি যাত্রী সেই বিমানে ধরে না। কোচি থেকে অ্যালায়েন্স এয়ারের ছোট একটি বিমান দিনে একবারই যাতায়াতা করে থাকে লাক্ষাদ্বীপে।

 Lakshadweep

কাজেই হঠাৎ করে যখন মেক মাইট্রিপের মতো সংস্থা লাক্ষাদ্বীপ ভ্রমণের প্যাকেজ ট্যুর দেওয়ার কথা ঘোষণা করেছে। সেখানে একটি মাত্র বিমানে কীভাবে এতো সংখ্যক পর্যটক সেখানে পৌঁছবে। মলদ্বীপের ভিড় যদি লাক্ষাদ্বীপে আছড়ে পড়ে এখনই তাহলে কী অবস্থা হবে তা সহজেই আন্দাজ করা যায়। কারণ পর্যটকদের আপ্যায়ণের বা থাকা তেমন কোনও ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি লাক্ষাদ্বীপে। আন্দামানে যে পর্যটকরা যান তাঁরা জলপথে ঘুরে আসে লাক্ষাদ্বীপ। তাও কয়েক ঘণ্টার জন্য।

এদিকে মলদ্বীপে দিনে প্রায় সাড়ে তিনশো বিমান ওঠা নামা করে। তার মধ্যে সপ্তাহে কেবল ভারতের ৪৮টি বিমান ওঠানামা করে। অন্যদিকে মলদ্বীপের ৫৮টি বিমান সপ্তাহে ভারতে ওঠানামা করে। তাহলেই বোঝা যাচ্ছে পার্থক্যটা কোথায়। এয়ার ইন্ডিয়া থেকে স্পাইস জেট সবরকম বাজেটে বিমান ওঠানামা করে মলদ্বীপে। ২০১৮ সাল থেকে আবার গো এয়ার, ভিস্তারা, ইন্ডিগোও বিমান চালানো শুরু করেছে মলদ্বীপে।

কাজেই যাঁরা মলদ্বীপের বিকল্প বলে লাক্ষাদ্বীপকে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছেন তাঁরা একটু বুঝে চলার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া ছবি থেকে বাস্তবের মাটিতে পা রেখে ভাবনাচিন্তা করাটাই শ্রেয়। কারণ লাক্ষাদ্বীপ এখনও তেমন ভাবে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত নয়। বিশেষ করে মলদ্বীপের মতো পর্যটক সামাল দেওয়ার পরিস্থিতি এখনও সেখানে তৈরি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+