গুগল পে, ফোন পে-র মতো পেটিএম-র মাধ্যমে অনলাইন লেনদেন করতে চান? জেনে নিন সহজ উপায়

গুগল পে, ফোন পে-র মতো পেটিএম-র মাধ্যমে অনলাইন লেনদেন করতে চান? জেনে নিন সহজ উপায়

অনলাইন লেনদেনের দুনিয়ায় ফোন পে, গুগল পে, অ্যামাজন পে-র পাশাপাশি দীর্ঘদিন থেকেই নিজের ছাপ রেখে চলেছে পেটিএম। যদিও মাঝে পেটিএম-র চিনা অংশীদারি নিয়ে ব্যাপক বিতর্ক হলেও বর্তমানে তা অনেকটাই শান্ত। এদিকে অনলাইনে গোটা দেশেব্যাপীই আগের থেকে অনেকটা বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা বেড়েছে অনলাইন লেনদেনকারী অ্যাপগুলির চাহিদাও। এই ক্ষেত্রে বরাবরই শীর্ষ তালিকায় থেকেছে পেটিএম। তবে এই অ্যাপ অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়েন অনেকেই।

গুগল পে, ফোন পে-র মতো পেটিএম-র মাধ্যমে অনলাইন লেনদেন করতে চান? জেনে নিন সহজ উপায়

বর্তমানে পেটিএম নিজেদের এক ধরনের অনলাইন ব্যাঙ্কেও রূপান্তরিত করেছে। এখানে ব্যাঙ্কিং সিস্টেম ছাড়াও আরো অনেক কিছু সুবিধা পেয়ে তাকেন গ্রাহকেরা। প্রাথমিক ভাবে পেটিএম ডাউনলোড করতে গেলে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। এছাড়া ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে খুলতে চাইলে যেকোনো ব্রাউজার এ গিয়ে পেটিএম এর ওয়েবসাইটে গিয়ে খুলে নিতে পারেন। এরপরেই আপনার কাছে চলে আসবে দুটো অপশন।

শুরুতেই থাকবে পেটিএম লগইন (Login) আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট (create an account) অপশন। নতুন গ্রাহকেরা এই ক্ষেত্রে শুরুতেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটি বেছে নিন। এরপরেই আপনার মোবাইল নম্বর, নতুন একটি পাসওয়ার্ড, ও ইমেল-আইডি দিয়ে সহজেই খুলে ফেলুন পেটিএম অ্যাকাউন্ট।এরপর পাশবুক অপশনে ক্লিক করে আপনাকে কেওয়াইসি করতে হবে। এই ক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনও একটি থাকা বাধ্যতামূলক।

ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি পেটিএম ওয়ালেট (Paytm wallet ) খুলতে পারবেন। এমনকী ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে সহজেই রিচার্চ সহ যাবতীয় লেনদেন করতে পারবেন। অন্যদিকে পেটিএম-র মধ্যেও তৈরি করে নিতে পারেন আপনার ইউপিআই আইডি। ইউপিআই আইডি খুলেও সহজেই অন্যান্য অ্যাপের মতো করে নিতে পারেন অনলাইন লেনদেন। থাকছে কিউআর কোডের সুবিধাও। মোবাইলে রিচার্জের পাশাপাশি যেকোনো ইলেকট্রিক বিল পেমেন্ট, রান্নার গ্যাস বুকিং, ট্রেন ও প্লেনের টিকিট বুকিং সহ অন্যান্য একাধিক সুবিধা নিতে পারেন এই অ্যাপের মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+