নির্ভয়ার ধর্ষকদের নিজের হাতে ফাঁসি দিতে চাই, তিহার জেলে জমা পড়েছে ১৫টি আবেদন
নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু করে ফেলেছে তিহার জেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ফাঁসুড়ের সন্ধানও পেয়ে গিয়েছেন তাঁরা।
নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু করে ফেলেছে তিহার জেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ফাঁসুড়ের সন্ধানও পেয়ে গিয়েছেন তাঁরা। এই ফাঁসুড়ের সন্ধান করতে গিয়েই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছেন নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিতে চান জানিয়ে তাঁদের চিঠি দিয়েছেন ১৫ জন। তাঁরক মধ্যে বিদেশের চিঠিও রয়েছে।

ফাঁসি দিতে চেয়ে ১৫টি আবেদন
নির্ভয়ার ধর্ষকদের নিজে হাতে ফাঁসি দিতে চান। এই আবেদন জানিয়ে ১৫টি চিঠি এসে পৌঁছেছে তিহার জেলে। এক আধিকারিক জানিয়েছেন, দিল্লি, গুরুগ্রাম, মুম্বই, ছত্তিশগড়, কেরল, তািমলনাড়ু থেকে চিঠি এসেছে। এমনকী ব্রিটেন, আমেরিকা থেকেও চিঠি এসেছে তাঁদের কাছে। চিঠির প্রেরকদের মধ্যে প্রবীণ নাগরিক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্টও রয়েছেন।

কোথায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার ধর্ষকদের
প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তিহার জেলে। কারাগারের ভেতরেই ৩ নম্বর জেলের ভেতরে একটি ছোট মাঠ রয়েছে, সেখানেই ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার ধর্ষকদের। সেই মাঠটি এখন প্রতিনিয়ত পাহারা দিয়ে রাখা হয়েেছ। পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, মুকেশ সিং এই চার ধর্ষককে ফাঁসি দেওয়া হবে। যেখানে আফজল গুরু এবং মকবুল ভাটকে ফাঁসি দেওয়া হয়েছিল সেখানেই ফাঁিস দেওয়া হবে নির্ভয়ার ধর্ষকদের। সেখানেই সমাধিস্থ করা হয়েছিল দুই অপরাধীকে। নির্দিষ্ট কয়েকজন আধিকারিক ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর তামিলনাড়ুর এক পুলিসকর্মী এই ফাঁসি দেওয়ার কাজ করবেন।

কড়া নজরদারিতে রয়েছেন নির্ভয়ার ধর্ষকরা
জেলের মধ্যে অষ্টপ্রহর নজরদারিতে রয়েছেন নির্ভয়ার ধর্ষকরা। তাঁদের গিতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। জেলার আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত চার ধর্ষকেরই শরীর ভাল রয়েছে। স্বাস্থ্যও ভাল রয়েছে। ফাঁসির দিন চিকিৎসক তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন তারপরে ফাঁসি কাঠে ঝোলানো হবে।












Click it and Unblock the Notifications