Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন চেক বইয়ের আবেদন করতে চান? খোলা আছে অনলাইন/অফলাইন দুই রাস্তাই, জেনে নিন উপায়

নতুন চেক বইয়ের আবেদন করতে চান? খোলা আছে অনলাইন/অফলাইন দুই রাস্তাই, জেনে নিন উপায়

প্রায় দেড় বছরের বেশি সময় ধরে গোটা দেশ ঘাঁটি গেড়েছে মারণ করোনা। আর তারজেরে লকডাউনে ঘরবন্দি দেশের আম-আদমি। এবতাবস্থায় অন্যান্য সেক্টরে লকডাউনে বিস্তর ছাপ পড়লেও ব্যাঙ্কিং সেক্টরে এসেছে বড়সড় বদল। অনলাইন অগ্রগতির দৌলতে এখন বেশিরভাগ ব্যাঙ্কিং পরিষেবাই এখন মিলছে ঘরে বসে। এই ক্ষেত্রে পিছিয়ে নেই এইচডিএফসি ব্যঙ্কও।

রয়েছে অফলাইন পদ্ধতিও

রয়েছে অফলাইন পদ্ধতিও

দেশের প্রথমসারি বেসরকারি ব্যাঙ্কের তালিকায় বরাবরই শীর্ষ তালিকায় থাকে এইচডিএফসি। এমনকী একাধিক নিত্যনতুন সুবিধা দিতে এই ব্যাঙ্কের জুড়ি মেলা ভার। অন্যান্য পরিষেবার মতো বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্কের চেক বুকের জন্য করা যাচ্ছে অনলাইন আবেদন। সঙ্গে রয়েছে অফলাইন পদ্ধতিও।

আর কোন কোন পদ্ধতিতে করা যেতে পারে আবেদন ?

আর কোন কোন পদ্ধতিতে করা যেতে পারে আবেদন ?

নতুন চেক বুকের আবেদন করতে গেলে আপনি প্রাথমিক ভাবে মোবাইল ব্যাঙ্কিংয়ের সাহায্য নিতে পারেন। পাশাপাশি খোলা রয়েছে নেট ব্যাঙ্কিংয়ের দরজা। পাশাপাশি ব্যাঙ্কের নির্দিষ্ট নম্বরে মিসড কল দিয়েও করতে পারেন আবেন। করতে পারেন এসএমএসও। ব্যবহার করা যেতে ফোন ব্যাঙ্কিংয়ের সুবিধা। অন্যদিকে নিকটবর্তী এইচডিএফসি এটিএম ব্রাঞ্চে গিয়েও করতে পারেন আবেদন। পাশাপাশি সরাসরি ব্যাঙ্কে গিয়েও করা যেতে পারে আবেদন।

অনলাইন কী ভাবে আবেদন করতে পারেন জেনে নিন

অনলাইন কী ভাবে আবেদন করতে পারেন জেনে নিন

অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে প্রথমে এইচডিএফসি-র নেট ব্যাঙ্কিং-র ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। এরপর অ্যাকাউন্ট সেকশনের নীচে রিকোয়েস্ট ট্যাবে ক্লিক করুন। এরপর রিকোয়েস্ট চেক বুক অপশনটি বেছে নিন। এরপর ঠিকানা ও যাবতীয় বিবরণ দিয়ে কনফার্ম করুন। তারপর সাবিমট করে দিলেই হয়ে যাবে আপনার কাছ। ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার দেওয়া ঠিকানায় চলে আসবে নতুন চেক বই।

ফোন কলেও হতে পারে কাজ

ফোন কলেও হতে পারে কাজ

এছাড়া কাস্টমার সেকশনে কল করেও আপনি নতুন চেক বইয়ের আবেদন করতে পারেন। অর জন্য আপনাকে আপনার ব্যাঙ্কের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 18002703366 নম্বরে কল করতে হবে। এরপর আপনার ফোন ব্যাঙ্কিংয়ের জন্য টিআইএন নম্বর জানা থাকলে তা বলতে হবে কাস্টমার সার্ভিস আধিককারিককে। এরপর সহজেই হয়ে যাবে নতুন চেক বইয়ের আবেদন। যদি টিআইএন নম্বর জানা না থাকে তবে তা নতুন করে তৈরি করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+