কেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান কমল হাসান! মুখ খুললেন অভিনেতা

তামিল সুপারস্টার কমল হাসান বর্তমানে একজন রাজনৈতিক ব্য়ক্তিত্ব। মক্কাল নিথি মায়াম দলটি সবেমাত্র তৈরি করেছেন তিনি।

তামিল সুপারস্টার কমল হাসান বর্তমানে একজন রাজনৈতিক ব্য়ক্তিত্ব। মক্কাল নিথি মায়াম দলটি সবেমাত্র তৈরি করেছেন তিনি। রাজনৈতিক আঙিনায় আসার আগেও তিনি বহুবার কেন্দ্র তথা বিজেপির বহু দিকের সমালোচনায় অংশ নেন। এবার সেই কমল হাসানই দেখা করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

কেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান কমল হাসান! মুখ খুললেন অভিনেতা

জানা গিয়েছে, কাবেরী জলবন্টন ইস্যুতে তামিল নেতা কমল হাসান কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। যাতে কাবেরী ম্যানেডমেন্ট বোর্ড গঠন করা যায়, তার জন্য মোদী সরকারকে আপিল জানাতে চান কমল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এ সম্পর্কে মুখ খুলে কমল জানান, তামিলনাড়ুর সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের উচিত একজোট হয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসা। কাবেরী জল বণ্টন নিয়ে সোচ্চার হতে চান তিনি , সাক্ষাৎকারে জানিয়েছেন কমল।

উল্লেখ্য, কাবেরী জলবণ্টন নিয়ে বহু দিন ধরেই কর্ণাটক ওএ তামিলনাড়ুর মধ্যে বিরোধ ছিল। পরবর্তীকালে সুপ্রিমকোর্টের রায় যায় কর্ণাটকের সমর্থনে। তারপর থেকেই এই ইস্যুতে বার বার সোচ্চার হয়েছেন বিভিন্ন তামিল তারকা অভিনেতা থেকে নেতা। উল্লেখ্য, কাবেরী ইস্যু ছাড়াও বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+