সরকারি চাকরি করতে হলে এবার পাঁচবছর সেনায় কাজ বাধ্যতামূলক! কেন্দ্রে জমা পড়ল নতুন সুপারিশ

সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সুপারিশ করেছে রাজ্য বা কেন্দ্র সরকারের চাকরি প্রার্থী হলে তার আগে অন্তত পাঁচ বছরের জন্য বাধ্যতামূলক সেনার কাজে নিয়োজিত হতে হবে।

সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সুপারিশ করেছে রাজ্য বা কেন্দ্র সরকারের চাকরি প্রার্থী হলে তার আগে অন্তত পাঁচ বছরের জন্য বাধ্যতামূলক সেনার কাজে নিয়োজিত হতে হবে। রিপোর্ট মোতাবেক, সংসদীয় প্যানেল চাইছে ডিপার্টমেন্ট অব পার্সোনাল ট্রেনিং যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিপোর্ট করে, তারা যেন এই সুপারিশকে মাথায় রেখে প্রস্তাবনা তৈরি করে।

নতুন সুপারিশ

নতুন সুপারিশ

ভারতীয় সেনায় লোক কম পড়ছে বলে বেশ কিছুদিন ধরেই খবর রটেছে। এই পদক্ষেপ নেওয়া হলে সেনায় ঘাটতি একধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছে সংসদীয় কমিটি।

নিয়ম সকলের জন্য

নিয়ম সকলের জন্য

সব ধরনের কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই নিয়ম চালু করতে ডিপার্টমেন্ট অব পার্সোনাল ট্রেনিং পদক্ষেপ করতে চলেছে। সেইমর্মেই সংসদীয় কমিটি সুপারিশ পাঠিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকে।

ঘাটতি মেটাতে ভাবনা

ঘাটতি মেটাতে ভাবনা

ভারতীয় সেনায় ২০ হাজার সেনাকর্মী ও ৭ হাজার অফিসারের ঘাটতি রয়েছে। বায়ুসেনায় ১৫০ জন অফিসার ও ১৫ হাজার কর্মীর ঘাটতি রয়েছে। নৌসেনায়ও ঘাটতির সংখ্যা বায়ুসেনার সমান।

নিমেষে দূর হতে পারে ঘাটতি

নিমেষে দূর হতে পারে ঘাটতি

এদিকে রেলের কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছে ৩০ লক্ষ। এবং নানা রাজ্যের সরকারি কর্মী মেলালে তা ২ কোটির বেশি। কমিটির সুপারিশ প্রস্তাবিত হয়ে পাশ হলে সেনার ঘাটতি নিমেষে দূর হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সাড়া দিতে বাকী প্রতিরক্ষা মন্ত্রকের

সাড়া দিতে বাকী প্রতিরক্ষা মন্ত্রকের

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এখনও এই সুপারিশ নিয়ে মুখ খোলা হয়নি। তবে সংসদীয় কমিটি চাইলে এই সুপারিশ তাড়াতাড়ি বলবৎ হোক। তাতে যেমন সেনা ঘাটতি ঢাকা পড়বে, তেমনই নিয়মনিষ্ঠ অফিসার ও কর্মী পাবে সরকারি দফতরগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+