মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ওয়াংখেড়ের শ্যালিকা? নতুন আক্রমণ নবাব মালিকের
সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নতুন আক্রমণ নবাব মালিকের
নতুন করে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের ওপর অভিযোগ আনলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। সোমবার নবাব মালিক এনসিবির জোনাল ডিরেক্টরের স্ত্রীর বোনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। নবাব মালিকের অভিযোগ সমীর ওয়াংখেড়ের শ্যালিকা হর্ষদা দিনানাথ রেডকর মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

নবাব মালিকের নতুন অভিযোগ কি
নবাব মালিক তাঁর অভিযোগের স্বপক্ষে একটি প্রমাণ ভাগ করেছেন। যেখানে দেখা গিয়েছে হর্ষদা দিনানাথ রেডকরের নাম ২০০৮ সালে মাদক দ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্স আইনের অন্তর্গত বেআইনি মাদক পাচার প্রতিরোধ মামলায় রয়েছে। এনসিপি নেতা টুইট করে বলেছেন, 'সমীর দাউড ওয়াংখেড়ে, আপনার শ্যালিকা হর্ষদা দিনানাথ রেডকর কি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত? তাঁর মামলা পুনে আদালতে এখনও বিচারাধীন তাই আপনাকে জবাব দিতেই হবে।'

সমীর ওয়াংখেড়ের জবাব
নবাব মালিকের নতুন এই অভিযোগ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সমীর ওয়াংখেড়ে জানান যে ২০০৮ সালের জানুয়ারিতে যখন এই মামলা ঘটে তখন তিনি এনসিবির সার্ভিসে ছিলেন না। এনসিবি আধিকারিক এও জানান যে ২০১৭ সালে তিনি শুধু ক্রান্তি রেডকরকে বিয়ে করে এবং তিনি এই মামলার সঙ্গে কীভাবে যুক্ত হলেন তা জানতেও চেয়েছেন। সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কাচরুজি ওয়াংখেড়ে ইতিমধ্যেই নবাব মালিকের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন।

সমীর ওয়াংখেড়ের পরিবারকে প্রতারক
ওয়াংখেড়ে আইনজীবী আরশাদ শেখ জানান যে নবাব মালিক ওয়াংখেড়ের পরিবারকে প্রতারক এবং তাঁদের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। নবাব মালিক জানিয়েছেন যে ওয়াংখেড়ের পরিবার হিন্দু নয়। মন্ত্রী এনসিবি আধিকারিকের গোটা পরিবারকে প্রতারক বলে অ্যাখা দিয়েছে। প্রকৃতপক্ষে প্রতিদিন এ ধরনের অভিযোগে ওয়াংখেড়ের মেয়ে ইয়াসমিন, যিনি একজন ক্রিমিনাল লইয়ার, তাঁর আইনি অভ্যাসকে ব্যাহত করছেন এবং তিনি মাদক মামলায় উপস্থিত হতে পারছেন না।

ওয়াংখেড়ের পরিবারকে হেনস্থা
মানহানি মামলার অভিযোগে বলা হয়েছে, 'ওয়াংখেড়ে ও তাঁর পরিবারকে অপূরণীয় লোকসান, ক্ষতি, ক্ষতিকর, নাম, চরিত্র, সম্মান ও সামাজিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।' ধ্যানদেব একটি স্থায়ী নিষেধাজ্ঞা চান যাতে নবাব মালিক, তাঁর দলের সদস্যরা এবং অন্য সকলে ধ্যানদেব এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে সংবাদমাধ্যমে কোনও লেখা, রিপোর্ট বা বক্তব্য করতে না পারেন।












Click it and Unblock the Notifications