পাঞ্জাবের মতোই রাজস্থানে ওমুখ্যমন্ত্রী বদল? রাহুল-সচিন বৈঠকে সিঁদুরে মেঘ দেখছে গেহলট শিবির
পাঞ্জাবের মতোই রাজস্থানে ওমুখ্যমন্ত্রী বদল? রাহুল-সচিন বৈঠকে সিঁদুরে মেঘ দেখছে গেহলট শিবির
আগেই দলের মধ্যে একাধিকবার বিদ্রোহ ঘোষণা করে খবরের শিরোণামে উঠে এসেছেন রাজস্থানের তরুণ কংগ্রেস(congress) নেতা সচিন পাইলট(Sachin Pilot) । এমনকী অশোক হেলটের বদলে তার মুখ্যমন্ত্রীত্ব নিয়ে জল্পনা শোনা গিয়েছিল বিভিন্ন সময়ে। এমনকী নিজ শিবিরের নেতাদের কংগ্রেস ক্যাবিনেটে জায়গা নিয়েও বারংবার সুর চড়িয়েছেন সচিন। এদিকে ইতিমধ্যেই পাঞ্জাবে মুখ্যমন্ত্রী বদলে ফেলেছে কংগ্রেস। এবার তেমনই ইঙ্গিত মিলছে রাজস্থানেও।

সিঁদুরে মেঘ দেখছে গেহলট শিবির
শেষ পাওয়া খবর অনুযায়ী গত সপ্তাহের শেষ দিকে রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা তরুণ কংগ্রেস নেতা সচিন পাইলট কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বলে খবর। আর তাতেই মাথাচাড়া দিচ্ছে একাধিক জল্পনা। অনেকেই বলছেন শীঘ্রই পাঞ্জাবের রাস্তায় হেঁটে রাজস্থানেও বদলে যেতে পারে মুখ্যমন্ত্রী। যদিও রাহুল-সচিন বৈঠক নিয়ে স্বয়ং সচিন স্বয়ং বা কংগ্রেসের পক্ষ থেকে রাজস্থানের পর্যবেক্ষক অজয় মাকেন (Ajay Maken) এখনও কোনও মন্তব্য করেননি। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে গেহলট শিবির।

পাঞ্জাবের দোলাচলেই নতুন অক্সিজেন
এদিকে একাংশের রাজনৈতিক বিশেষজ্ঞরা আবার বলছেন রাজস্থানে পাঞ্জাবের পুনরাবৃত্তি চাইছে না কংগ্রেস হাইকম্যান্ড। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে সচিন গোষ্ঠী যাতে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা না করে তার জন্য রাজ্য মন্ত্রিসভার দ্রুত সম্প্রসারণ চাইছে ১০ নম্বর আকবর রোড। যদিও এরও পক্ষে বিপক্ষে উঠে আসছে একাধিক মতামত। এদিকে পাঞ্জাবের কংগ্রেসের গোষ্ঠী কোন্দল যে নতুন করে অক্সিজেন জুগিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সচিন পাইলটকে তা বলাই বাহুল্য। দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মুখ্যমন্ত্রীর পাশে থাকলেও সচিন শিবিরের আশা পাঞ্জাব সঙ্কট দেখে অনেকেই তাদের শিবিরে ভিড়তে পারেন।

শক্ত হাতে ব্যাট চালাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা
এদিকে বর্তমানে কংগ্রেসে রাশ অনেকটাই হালকা হয়েছে সোনিয়া গান্ধীর। উল্টে শক্ত হাতে ব্যাট চালাচ্ছেন ভাই০বোন রাহুল-প্রিঙ্কা। এমকী পাঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিংকে রাতারাতি সরানোর সিদ্ধান্তে দুই ভাই-বোনের সিদ্ধান্তই যে সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে গেহলট শিবির সোনিয়ায় আস্থা রাখলেও বর্তমানে রাহুল কী করেন সেটা সময় বলবে।

আদৌও ভিজবে চিঁড়ে ?
এদিকে কংগ্রেসের পক্ষ থেকে রাজস্থানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অজয় মাকেনের সাম্প্রতিক ঘোষণাতেও নতুন করে বাড়ে চাপানৌতর। গত বৃহস্পতিবার, দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্টতই জানান রাজস্থানে মন্ত্রিসভার সম্প্রসারণ ও সাংগঠনিক রদবদলের যাবতীয় নকশা নাকি প্রস্তুত হয়ে গিয়েছে। বাস্তাবায়ন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই সিদ্ধান্তে চিঁড়ে ভেজে কিনা তা সময় বলবে।












Click it and Unblock the Notifications