অপেক্ষা করুন আমরা আবার ফিরব, প্রতিপক্ষদের বার্তা ফড়নবিশের
উদ্ধবের সৌজন্যতার পরিবর্তে এক প্রকার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। রবিবার তিনি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন অপেক্ষা করুন আমরা আবার ফিরব।
উদ্ধবের সৌজন্যতার পরিবর্তে এক প্রকার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। রবিবার তিনি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন অপেক্ষা করুন আমরা আবার ফিরব। ভোটে জিতে একক বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি পেয়েও সরকার গঠন করতে পারেনি বিজেিপ। অনেক কৌশলের পর তিন মাত্র মুখ্যমন্ত্রী পদ স্থায়ী হয়েছিল তাঁর। সেই রাগ এখনও জিইয়ে রেখেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ।

মুখ্যমন্ত্রী পদ যাওয়ার শোকটা ভুলতে পারছেন না তিনি। তাই আবারও ফুঁসে উঠেছেন তিনি। সরাসরি প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন অপেক্ষা করুন আবার আমরা ফিরব। সেই ফেরাটা কোন সমীকরণে হবে সেটাই এখন দেখার। প্রথম থেকেই মহারাষ্ট্রে কর্নাটকের সমীকরণে এগোনোর চেষ্টা করেছে বিজেপি। কিন্তু কোনওভাবেই সেটা করে উঠতে পারেনি। কিন্তু পরবর্তীকােল হয়তো সেদিকেই এগোবে মনে করছে বিজেপি। যেভাবে কর্নাটকে জোটের মধ্যে ভাঙন ধরাতে সক্ষম হয়েছিল বিজেপি। মহারাষ্ট্রেও কী সেই পথেই এগোবে ফড়নবিশরা
কারণ একেবারেই আদর্শ বিরুদ্ধে দুটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়েছে শিবসেনা। কাজেই বিরোধ যে বাঁধবেই সেটা আর বলার অপেক্ষা রাখে না। সে কারণেই হয়তো ফড়নবিশের এই হুঁশিয়ারি। নইলে তিনি বলতেন না যে প্রকল্প গুলির কাজ শুরু করেছিলাম আমি সেগুলির উদ্বোধন করব আমিই।












Click it and Unblock the Notifications