প্রতীক্ষার অবসান! ডিসেম্বেরের শেষেই দিল্লি পৌঁছাচ্ছে করোনা ভ্যাকসিন, কবে শুরু হচ্ছে টিকাকরণ?

প্রতীক্ষার অবসান! ডিসেম্বেরের শেষেই দিল্লি পৌঁছাচ্ছে করোনা ভ্যাকসিন, কবে শুরু হচ্ছে টিকাকরণ?

একদিকে যখন ব্রিটিনের নবাগত করোনা স্ট্রেনের চোখ রাঙানিতে তটস্থ গোটা বিশ্ব তখন করোনা উত্তরণের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। এদিকে ইতিমধ্যেই জানুযারিতে করোনা টিকাকরণ শুরু ইঙ্গিত দিয়ে রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এমতবস্থায় এবার আগামী সপ্তাহেই দিল্লি পৌঁছাচ্ছে করোনা টিকার প্রথম চালান, খবর এমনটাই। আর এই খবর চাউর হতেই নতুন আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ।

কোন সময়ে শুরু হচ্ছে টিকাকরণ ?

কোন সময়ে শুরু হচ্ছে টিকাকরণ ?

যদিও ডিসেম্বরের শেষেই প্রথম ভ্যাকসিনের চালান দিল্লি পৌঁছালেও ঠিক কোন সময়, কখন, কোন পদ্ধতিতে টিকাকরণ চলবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এমনকী শুরুতেই কতজনকে ভ্যাকসিন দেওয়া হবে সেই বিষয়েও প্রশাসনের তরফে কিছু বলা হয়নি। তবে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির কোভিড যোদ্ধাদেরই প্রথম করোনা টিকা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

প্রশিক্ষণ নিচ্ছেন সাড়ে তিন হাজার স্বাস্থ্যকর্মী

প্রশিক্ষণ নিচ্ছেন সাড়ে তিন হাজার স্বাস্থ্যকর্মী

এদিকে টিকা প্রদানের জন্য ইতিমধ্যেই হাজার হাজার স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। যাদের হাত ধরেই দীর্ঘ প্রতীক্ষা পর অবশেষে মানবদেহে পৌঁছে যাবে করোনা ভ্যাকসিন। এর জন্য ইতিমধ্যেই প্রায় ৩৫০০ স্বাস্থ্য কর্মীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। সোমবার থেকেই যাদের প্রত্যেককে একদিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

ভ্যাকসিন সংরক্ষণে তৎপরতা বাড়িয়েছে দিল্লি সরকার

ভ্যাকসিন সংরক্ষণে তৎপরতা বাড়িয়েছে দিল্লি সরকার

অন্যদিকে দিল্লি সরকারের তরফে ভ্যাকসিন সংরক্ষণের বিষয়েও ইতিমধ্যেই তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। চিহ্নিত হয়েছে ৬০৯টি কোল্ড স্টোরেজ। এর মধ্যে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালেই সবথেকে বড় স্টোরেজ সুবিধা রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই সামগ্রিক কোল্ড স্টোরেজ সিস্টেম তালিকায় নাম রয়েছে দিল্লির লোকনায়েক হাসপাতাল, কস্তুরবা হাসপাতাল, বাবাসাহেব আম্বেদকর হাসপাতাল, জিটিবি হাসপাতালও।

কারা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীদের ট্রেনিং ?

কারা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীদের ট্রেনিং ?

অন্যদিকে স্বেচ্ছাসেবকদের ট্রেনিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে মৌলানা আজাদ মেডিকেল কলেজের (এমএএমসি) তিন ডাক্তারকে টিকাকরণ আধিকারিক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। টিকা প্রদান, টিকা সংক্রান্ত সতর্ক সহ একাধিক বিষয়ে তাদের হাত ধরেই নতুন শিক্ষা নিচ্ছেন টিকাকরণের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা। সব মিলিয়ে টিকাকরণ শুরু আগে সাজোসাজো রব গোটা রাজধানীজুড়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+