কাশ্মীরে যুদ্ধে জিততে, আল কায়দার টার্গেটে ভারতে এইসব শহর
কাশ্মীরে যুদ্ধে জেতার জন্য ভারতের অন্য শহরগুলিতে যুদ্ধ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের নতুন ভিডিও-তে এমনটাই জানিয়েছে আল কায়দা।
কাশ্মীরে যুদ্ধে জেতার জন্য ভারতের অন্য শহরগুলিতে যুদ্ধ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের নতুন ভিডিও-তে এমনটাই জানিয়েছে আল কায়দা।

কলকাতা, ব্যাঙ্গালোর এবং নতুন দিল্লিতে হামলা চালানো হলে, কাশ্মীরের ওপর তাদের লাগাম আলগা হবে বলে, আল কায়দার তরফে মন্তব্য করা হয়েছে। কাশ্মীর দখলে রাখতে ভারত সেখানে প্রায় ৬ লক্ষ সেনা মোতায়েন করে রেখেছে বলে জানিয়েছে উপ মহাদেশে আল কায়দার সেকেন্ড-ইন-কমান্ড উসামা মেহমুদ। ভিডিও বার্তায় একথা জানানো হয়েছে।
ভারতীয় সেনা এবং হিন্দু সরকারের শান্ত বিশ্বকে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করার ডাক দেওয়া হয়েছে ভিডিও বার্তায়।
উপ-মহাদেশে জেহাদিদের উৎসাহিত করতে এ অঞ্চলের মুসলিমদের কাশ্মীরের মানুষদের পিছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
ভিডিও-তে বলা হয়েছে, কাশ্মীরের জন্য লড়াই করতে মুজাহিদিনরা পাকিস্তানে জড়ো হয়েছে। কিন্তু পাকিস্তান সেনা তাদের বাধা দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে ওই ভিডিওয়।
একই ভিডিও-র সঙ্গে বছরের প্রথমের দিকে দিকে দেওয়া অপর একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে। আল কায়দার এই শীর্ষ নেতা জানাচ্ছেন আল কায়দায় লক্ষ্য হল পাকিস্তান, কাশ্মীর, ভারত, বাংলাদেশ-সহ পুরো উপ-মহাদেশকে ইসলামিক উপমহাদেশে পরিণত করা।
গত একবছরের বিভিন্ন সময়ে ভারতীয় সেনা কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে। মঙ্গলবারেই নিরাপত্তা বাহিনীর তল্লাশির সময় গুলিযুদ্ধে মারা যায় জৈশ-ই মহম্মদের শীর্ষস্থানীয় কমান্ডার নূর মহম্মদ।












Click it and Unblock the Notifications