ভিভিপ্যাট স্লিপ গণনা হবে প্রতিটি কেন্দ্রের একটি বুথে, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
গুজরাটের প্রতিটি কেন্দ্রের একটি বুথে ভিভিপ্যাট পেপার স্লিপ গণনার পর তা মিলিয়ে দেখা হবে ইভিএম-এর সঙ্গে, এমনটাই জানিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার এ কে জোটি
গুজরাটের প্রতিটি কেন্দ্রের একটি বুথে ভিভিপ্যাট পেপার স্লিপ গণনার পর তা মিলিয়ে দেখা হবে ইভিএম-এর সঙ্গে। এমনটাই জানিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার এ কে জোটি। গুজরাটে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের জন্য গুজরাট সফরে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

তবে কোন বুথে কোন কেন্দ্রের ভিভিপ্যাট পাঠানো হবে, তা গোপন রাখা হবে। এমনকী সেটা আগে থেকে ঠিক করাও হবে না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কোনও প্রার্থীর যদি ইভিএমে গণনা নিয়ে প্রশ্ন থাকে, তাহলে তিনি রিটার্নিং অফিসারের কাছে ভিভিপ্যাট স্লিপ গণনার জন্য আবেদন করতে পারেন। দুদিনের সফরে গিয়ে গুজরাতের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে সন্তোষপ্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। সেইসঙ্গে এবার যে গুজরাটে অনেক বেশি ভোট পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

সেইসঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে কমিশন কোনও ঢিলেমি করবে না বলেই জানিয়েছেন তিনি। অক্টোবর মাসের ৯ তারিখ থেকই নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। এই অভিযান চলবে ২৫শে অক্টোবর পর্যন্ত। এদিকে নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের অ্যাপের কথাও জানিয়েছেন তিনি। ঠিক সময়ে ওই অ্যাপ ভোটারদের জন্য় চালু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications