কমিশনের সুপারিশের ওপরে ভিত্তি করে বড় নির্বাচনী সংস্কারের পথে নরেন্দ্র মোদী!
নির্বাচন প্রক্রিয়াতে আমূল পরিবর্তনের পথে সরকার! নির্বাচন কমিশনের সুপারিশের ওপরে ভিত্তি করে বড় নির্বাচনী সংস্কারের (Electoral Reforms) পথে নরেন্দ্র মোদী। চার বড় সংস্কার আনা হচ্ছে বলে জানা গিয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ
নির্বাচন প্রক্রিয়াতে আমূল পরিবর্তনের পথে সরকার! নির্বাচন কমিশনের সুপারিশের ওপরে ভিত্তি করে বড় নির্বাচনী সংস্কারের (Electoral Reforms) পথে নরেন্দ্র মোদী। চার বড় সংস্কার আনা হচ্ছে বলে জানা গিয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ।

যদিও আগেই প্যান এবং আধার লিঙ্ক করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া আর এগোয়নি। তবে নতুন করে ফের একবার আধার ভোটার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে অনুমোদনও দিয়েছে। অন্যদিকে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে একটা সমস্যা ছিল। বছরে একটা সময়েই কিংবা দুবার এই প্রক্রিয়া হয়। তাতে অনেক সময়ে ১৮ বছর হয়েছে এমন যুবক-যুবতিদের নাম বাদ পড়ে যেত। কিন্তু যে সংস্কার আনা হচ্ছে তাতে একাধিকবার ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে ব্যবস্থা থাকবে।
সুপারিশ অনুযায়ী বছরে চারবার ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা থাকবে। আর তা নির্দিষ্ট সময়ে হবে। ফলে ১৮ বছর হলেই সঙ্গে সঙ্গেই ভোটার লিস্টে নাম উঠে যাবে।
নভেম্বর মাসের শেষের দিকে এই বিষয়ে প্রধানমন্ত্রীর অফিস এই সংক্রান্ত মিটিং ডাকে। গত কয়েকমাস আগে ক্যাবিনেট সচিব পর্যায়ের একটি বৈঠক হয়। সেখানেই নির্বাচনী সংস্কারের পক্ষে সায় দেয় সরকার। নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ীই এই সংস্কার হতে চলেছে। এমনটাই সুত্রের খবর।
নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর জন্যে সুপারিশ করে। যাতে ভোটার লিস্টে স্বচ্ছতা আনা যায়। শুধু তাই নয়, ভুয়ো ভোটারও ধরা যাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হলে।
শুধু তাই নয়, ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হলে এবার থেকে আর কোনও নাগরিক অতিকরিক্ত ভোটার কার্ড রাখতে পারবে না। আর রাখলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। নির্বাচন প্রক্রিয়াতে স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত যুগান্তকারী বলে মনে করছেন ওয়াকিবহালমহল।
কমিশনের তরফে সংসদীয় প্যানেলে বলা হয়েছে, স্থানীয় কোনও নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হবে, তার জন্য বছরের চারটি দিন নির্ধারিত থাকবে। ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর রেজিস্ট্রেশন করা যাবে। এই বিষয়ে একাধিক আইনের কথা তুলে ধরা হয়েছে।












Click it and Unblock the Notifications