ভয় মোদীর দলের 'প্রভাব'কে! মমতার দাবিই বহাল রাখতে চায় রাহুলের কংগ্রেস
মেশিনে ভোট নয়। ফিরিয়ে আনা হোক পুরনো ব্যালট পেপার। এমনটাই দাবি করল কংগ্রেস। মেশিনে ভোটের বিরুদ্ধে অন্য বিরোধীদের দাবিকে সমর্থন করেছে কংগ্রেস।
মেশিনে ভোট নয়। ফিরিয়ে আনা হোক পুরনো ব্যালট পেপার। এমনটাই দাবি করল কংগ্রেস। মেশিনে ভোটের বিরুদ্ধে অন্য বিরোধীদের দাবিকে সমর্থন করেছে কংগ্রেস।

প্রায় দুদশক আগে দেশে মেশিনে ভোট নেওয়ার পদ্ধতি চালু হয়েছিল। তারপর আস্তে আস্তে প্রায় সব নির্বাচনেই ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়। এবার এই পদ্ধতির পরিবর্তন করে পুরনো পদ্ধতিতেই ফিরে যাওয়ার ব্যাপারে নিজেদের মত জানাল কংগ্রেস।
দলের দুদিনের অভিবেশনের শুরুতে বিষয়টি নিয়ে প্রস্তব নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে ইভিএম-এর অপব্যবহার নিয়ে 'রাজনৈতিক দল ও জনগণের আশঙ্কা'-র কথা উল্লেখ করা হয়েছে কংগ্রেসের তরফে।
ভোটপ্রক্রিয়ায় গ্রহণযোগ্যতা রাখতে নির্বাচন কমিশনের উচিত পুরনো ব্যালট পেপার পদ্ধতিতেই ফেরত যাওয়া। এমনটাই মন্তব্য করা হয়েছে কংগ্রেসের প্রস্তাবে। বিশ্বে বেশিরভাগ গণতন্ত্রে এই উপায়ে ভোটগ্রহণ করা হয় বলেও মন্তব্য করা হয়েছে কংগ্রেসের প্রস্তাবে।
যদিও নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে ইভিএম-এ ভোট করার ব্যাপারে তাদের সওয়াল চালিয়ে যাচ্ছে। বারবার এটাই বলা হচ্ছে ইভিএম ট্যাম্পার প্রুফ। ২০১৭-তে গুজরাত এবং হিমাচল প্রদেশের নির্বাচনে ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট মেশিনের ব্যবহার শুরু করেছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর সেই মেশিন থেকে বেরনো কাগজের টুকরো জানান দিচ্ছে ভোটার কোন প্রার্থীকে ভোট দিয়েছেন।
২০১৭-তে উত্তর প্রদেশ বিধানসভার ফল প্রকাশের পরেই বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী ইভিএম-এ রিগিং-এর অভিযোগ করেছিলেন। ৪০৩ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি ৩২৫ আসনে জয় পেয়েছিল। নির্বাচনে মায়াবতীর দল মাত্র ১৯ টি আসনে জয়ী হয়েছিল। এরপরেই দিল্লি ও উত্তরপ্রদেশের একাধিক বিরোধীদল মায়াবতীর পাশে দাঁড়ায়।
তবে ব্যালট পেপারে ভোটের দাবি করা দলগুলির মধ্যে কংগ্রেসই প্রথম নয়। এর আগে তৃণমূল কংগ্রেস সংদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে এই নিয়ে ধর্না দিয়েছে।
কিছু পিছনে ফিরে গেলে, ২০০৯ সালে লোকসভায় কংগ্রেসের জয়ের পর বিজেপি নেতা এলকে আদবাণী ইভিএমের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একই মত প্রকাশ করেছিল তৎকালীন একাধিক রাজ্যের বিজেপি নেতৃত্বও। সম্প্রতি ইভিএম নিয়ে এসপি নেতা অখিলেশ যাদব অভিযোগ তুললেও, তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। যদিও সেই উত্তর প্রদেশেরই গোরক্ষপুর ও ফুলপুরের ভোটে বিজেপিকে হারিয়ে ভোটে জেতে এসপি। সেই ভোট নেওয়া হয়েছিল ইভিএম-এই।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications