রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, ফল প্রকাশ ২১ জুলাই
রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন কমিশনার রাজীব কুমার। তিনি জানান, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে। আর ২১ জুলাই ফলাফল প্রকাশ হবে। আর এহেন ঘোষণার পরেই ফের একবার
ফের দেশে ভোটের দামাম! রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেখানেই দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই ভোট হবে।
তবে এজন্যে আগামী ১৫ জুন বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ১৮ জুলাই ভোট হলেও ভোট গণনা হবে আগামী ২১ জুলাই। জাতীয় নির্বাচন কমিশনের এহেন ঘোষণার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে শাসক-বিরোধী শিবিরে।
Voting for Presidential elections to be held on 18th July, counting of votes on 21st July: Chief Election Commissioner Rajiv Kumar pic.twitter.com/bTvawdiE9I
— ANI (@ANI) June 9, 2022

শেষ হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ
শেষ হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ। আগামী ২৪ জুলাই কাজের শেষ দিন। আর সেদিকে মাথায় রেখেই রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হল। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হবে শুধুমাত্র দিল্লিতে। দেশের অন্য কোনও জায়গাতে মনোনয়ন জমা দেওয়া যাবে না। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচন ২৪ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের মতে, মনোনীত সদস্যরা (লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা) ভোটদানের অংশ নন। সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটি সম্পূর্ণ গোপন ব্যালট। কলমের ব্যবস্থা। ভিডিওগ্রাফিরও ব্যবস্থা করা হয়েছে।

সংসদ ও বিধানসভায় ভোট হবে।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সংসদ ও বিধানসভায় ভোট হবে। ভোট দেওয়ার জন্য, আপনাকে ১,২,৩ লিখে আপনার পছন্দটি জানাতে হবে। যদি প্রথম পছন্দ না দেওয়া হয় তবে ভোটটি বাতিল হয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। নির্বাচনের সময় করোনা নিয়ম মেনে চলার কথাও বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের মতে, মনোনয়নের জন্য আপনাকে দিল্লিতে আসতে হবে। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪,৮০৯ জন ভোটার ভোট দেবেন। কোনো রাজনৈতিক দল তার সদস্যদের হুইপ জারি করতে পারে না বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে চড়ছে বিতর্ক
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে চড়ছে রাজনৈতিক বিতর্ক। কার্যত লোকসভা নির্বাচনের আগে বড় পরীক্ষা বিজেপির কাছে। আগামী লোকসভা নির্বাচনের আগে কার্যত চ্যালেঞ্জও বটে মোদী-শাহের কাছে। ইতিমধ্যে শাহের নেতৃত্বে একাধিক বৈঠক হয়েছে। কারন এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদেরও পালটা প্রার্থী দেওয়ার কথা রয়েছে। ফলে জোর লড়াই হতে পারে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে।












Click it and Unblock the Notifications