Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assembly Election 2023: ভোটগ্রহণ শুরু ছত্তিসগড়ে, ভোট দিতে পারলেন না মিজোরামের মুখ্যমন্ত্রী

Assembly Election 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনেরন আগে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ভোট হবে মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে। তবে আজ মঙ্গলবার প্রথম দফায় ছত্তিসগড়ের ২০ টি বিধানসভা আসনে ভোট শুরু হয়েছে।

অন্যদিকে মিজোরামের ৪০ টি আসনেই ভোটগ্রহণ চলছে। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে সকাল ৭ টা থেকে এই ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে।

 Assembly Election 2023

Chhattisgarh Assembly Election 2023:৭ টা থেকে ভোটগ্রহণ শুরু

ভোটগ্রহণ চলা ছত্তিসগড়ের ২০ টি আসনের মধ্যে বেশ কয়েকটি মাওবাদী প্রভাবিত। ফলে বিশেষ ভাবে প্রত্যেকটি বুথের উপর নজর রাখা হয়েছে। এছাড়াও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নজর রাখছে। অন্যদিকে ছত্তিসগড়ের ১০ টি আসনে ভোটগ্রহণ সকাল ৭ টা থেকে শুরু হয়েছে। যা তিনটে পর্যন্ত চলবে। বাকি ১০ টি আসনে ভোটগ্রহণ শুরু হবে ৮টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২০টি আসনের মধ্যে ১২টি তফসিলি উপজাতি এবং একটি তফসিলি জাতি বিভাগের জন্য সংরক্ষিত। ছত্তিশগড়ের ভোটের জন্য ২৫ হাজার ২৪৯ জন কর্মীকে মোতায়েন করা হয়েছে। প্রথম দফায় সে রাজ্যে ২৫ জন মহিলা সহ ২২৩জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রায় ৪০,৭৮,৬৮১ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে রয়েছেন ১৯,৯৩,৯৩৭ জন পুরুষ এবং ২০,৮৪,৬৭৫ জন মহিলা এবং ৬৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ। প্রথম দফায় ৫৩০৪টি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে।

Mizoram Assembly Election 2023: ভোট দিতে পারলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে মিজোরামের ৪০টি বিধানসভা আসনেই ভোটগ্রহন শুরু হয়েছে। কিন্তু ইভিএম খারাপের জন্যে ভোট দিতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী Zoramthanga। তিনি জানিয়েছেনম বেশ কয়েকবার ইভিএমে ক্লিক করলেও তা কাজ করেনি। ফলে ভোট না দিয়েই বেরিয়ে আসেন বলে জানা যাচ্ছে।

এদিন মিজোরামের প্রায় ৮.৫২ লক্ষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। আর ৪০টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী রয়েছেন ১৭৪ জন। মিজোরামের ৮,৫২,০৮৮ জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৪,৩৯,০২৮। আর পুরুষ ভোটারের সংখ্যা ৪,১৩,০৬৪। অর্থাৎ এই রাজ্যে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। ১৮ থেকে ১৯ বছরের মধ্যে ভোটার সংখ্যা ৫০,৬১১ জন।

উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দেশের এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপি এবং কংগ্রেসের কাছে তো বটেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+