কর্ণাটকে লোকসভা-বিধানসভা মিলিয়ে পাঁচটি কেন্দ্রে চলছে উপ নির্বাচন

একদিকে বিজেপি। অন্যদিকে কংগ্রেস-জেডিএস জোট। দুইয়ের লড়াই জমে উঠেছে কর্ণাটকে। তিনটি লোকসভা ও দুটি বিধানসভা কেন্দ্র এদিন চলছে উপনির্বাচনের ভোটদান পর্ব।

একদিকে বিজেপি। অন্যদিকে কংগ্রেস-জেডিএস জোট। দুইয়ের লড়াই জমে উঠেছে কর্ণাটকে। তিনটি লোকসভা ও দুটি বিধানসভা কেন্দ্র এদিন চলছে উপনির্বাচনের ভোটদান পর্ব। এর ফলাফল নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ রয়েছে। কর্ণাটকের রাজ্য রাজনীতিতেও এই পাঁচ কেন্দ্রের ফল নতুন সমীকরণ যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

কর্ণাটকে লোকসভা-বিধানসভা মিলিয়ে পাঁচটি কেন্দ্রে চলছে ভোট

তিনটি লোকসভা আসন - বেলারি, শিমোগা ও মাণ্ডিয়া এবং দুটি বিধানসভা আসন - জামখণ্ডি ও রামনগরে ভোট হচ্ছে এদিন।

এই ভোট গুরুত্বপূর্ণ কারণ কংগ্রেস-জেডিএস জোট বেঁধে লড়ছে। এবং লোকসভা ভোটের আগে এই লড়াইকে রাজ্যে সেমিফাইনাল মনে করা হচ্ছে। ২০১৯ সালে ভোটেও বিজেপির বিরুদ্ধে আরও বড় মহাজোট গড়ে লড়াই হবে বলে বিরোধীরা এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে।

এই পাঁচ কেন্দ্রে মোট ৫৪ লক্ষ ৫৪ হাজার ২৭৫জন ভোটার রয়েছেন। সবমিলিয়ে মোট ৬৪৫০টি পোলিং বুথে ভোটগ্রহণ চলছে। পাঁচটি কেন্দ্র মিলিয়ে মোট ৩১জন প্রার্থী ভাগ্য যাচাইে নেমেছেন। তবে মূল লড়াই কং-জেডিএস জোট বনাম বিজেপির। ৬ নভেম্বর ফলাফল প্রকাশিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+