করোনা সংক্রমণের জের! পোস্টাল ব্যালটের জন্য নিয়ম বদল মোদী সরকারের, একনজরে কারা পাবেন সুবিধা
দেশ জুড়ে করোনার সংক্রমণ মহামারীর আকার নিয়েছে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন নির্বাচন উঁকি মারছে। বেশ কিছু নির্বাচন পিছিয়ে দেওয়া হলেও, তা কতদিন পিছিয়ে দেওয়া সম্ভব না নিয়ে অবশ্য প্রশ্ন তৈরি হয়েছে।
দেশ জুড়ে করোনার সংক্রমণ মহামারীর আকার নিয়েছে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন নির্বাচন উঁকি মারছে। বেশ কিছু নির্বাচন পিছিয়ে দেওয়া হলেও, তা কতদিন পিছিয়ে দেওয়া সম্ভব না নিয়ে অবশ্য প্রশ্ন তৈরি হয়েছে। এরই মধ্যে আইনমন্ত্রক লোকসভা ও বিধানসভা নির্বাচনগুলির জন্য পোস্টার ব্যালটে ভোটের বয়সসীমা কমিয়ে দেওয়ার কথা জানিয়েছে। প্রকাশিত হয়েছে নতুন নির্দেশিকা।

প্রথম সুবিধা পেতে চলেছে বিহার
সামনেই রয়েছে বিহার বিধানসভা ভোটে। ফলে সেই রাজ্যের মানুষেরা এই সুবিধা প্রথম পেতে চলেছেন।

২০১৯-এর অক্টোবরে আইন সংশোধন
২০১৯-এর অক্টোবরে সরকার নির্বাচনী আইন সংশোধন করে। সেখানে জানানো হয়, শারীরিকভাবে অক্ষম হলে এবং যাঁদের বয়স ৮০-র এপরে তাঁরা লোকসভা ও বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের অনুরোধ
দেশে করোনা মহামারী আকার নেওয়ার পরে অবশ্য নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করে এই সংক্রান্ত আইন সংশোধনের জন্য। এরপরেই ১৯ জুন আইন মন্ত্রকের তরফে জানানো হয়, আইনে নতুন করে পরিবর্তনের কথা। বয়স ৬৫ হলেই কেউ পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পারবেন।

সন্দেহজনক, রোগীরাও সুবিধা পাবেন
আইন সংশোধনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, সন্দেহজনক করোনা রোগী কিংবা আক্রান্তরাও পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন।












Click it and Unblock the Notifications