২০০২ বনাম ২০২৫! কীভাবে বাংলার এই ৭ জেলায় ভোটার তালিকায় এতো মিল? নেপথ্যে কোন ঘটনা?
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আবারও শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের (SIR) বিশেষ এক প্রক্রিয়া। সেটার প্রস্তুতি হিসেবেই নির্বাচন কমিশন (EC) রাজ্যের ভোটার তালিকার এক দৃষ্টান্তহীন মানচিত্র তৈরি করেছে। যেখানে ২০০২ সালে তৈরী ভোটার তালিকার সঙ্গে বর্তমান ২০২৫ সালের ভোটার তালিকাকে তুলনা করা হয়েছে।

নির্বাচন কমিশনের একটি ম্যাপিংয়ে দেখা গেছে যে, বাংলার সাতটি জেলার ৫১.৩% থেকে ৬৫.২% ভোটারের নাম ২০২৫ সালের ভোটার তালিকায় রয়েছে, যা ২০০২ সালে তৈরী তালিকার সঙ্গে সমান। অনলাইনে আপলোড করা এই তথ্য অনুযায়ী আগামী বছরের নির্বাচনের আগে একটি নতুন ও স্বচ্ছ তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি ভোটার দুই সময়ের তালিকায় সাধারণভাবে চিহ্নিত। এই ঘটনা নিয়ে কর্মকর্তারা আশ্বাস দিচ্ছেন যে, খুব তাড়াতাড়ি প্রকৃত ভোটারদের নাম তালিকায় নথিভুক্ত করা হবে এবং পুরোনো তালিকায় নাম না থাকা প্রকৃত ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হবে।
সবথেকে বেশি নামের মিল পাওয়া গেছে কালিম্পংয়ে (৬৫.২%), এরপর পশ্চিম মেদিনীপুরে (৬২.৯%) এবং পুরুলিয়ায় (৬১.২%)। আবার অন্যদিকে, সর্বনিম্ন মিল পাওয়া গেছে ঝাড়গ্রামে (৫১.৩%), তার উপরে রয়েছে আলিপুরদুয়ার (৫৩.৭%) এবং কলকাতার উত্তর বিভাগে এই মিলের হার ৫৫.৩%। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেনা যে, ঝাড়গ্রামে নামের মিল সবচেয়ে অল্প কারণ ২০০২ সালে তালিকা সংশোধনের সময় জেলায় বহু আদিবাসীর কোনও পরিচয়পত্রই ছিল না। তিনি বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও অথবা তাদের বাবা-মায়ের নাম উভয় তালিকায় না থাকলেও, নতুন তালিকা সংশোধনের পরে তৈরি করা তালিকায় সকল প্রকৃত ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হবে। তিনি এও বলেন, ১৯৯৫ সালে EPIC (Electors Photo Identity Card) জারি করা অনেক মানুষের নাম ২০০২ সালের তালিকায় পাওয়া যায়নি। সুতরাং, চিন্তার কিছু নেই। যদি তাদের কাছে বিকল্প নথি থাকে তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যদি নাম মিলে যায়, তাহলে সংশোধন প্রক্রিয়া করা সহজ হবে।
সম্প্রতি রাজারহাটে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সাথে এক বৈঠকে বেশ কয়েকজন ব্লক লেভেল অফিসার (BLO) বলেছেন যে ২০০২ সালের তালিকার অনেক নাম সর্বশেষ ভোটার তালিকায় নেই। এই নিয়ে কমিশনের তরফ থেকে নতুনভাবে যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে, যাতে আর কোনও প্রকৃত ভোটার বাদ না পড়েন।












Click it and Unblock the Notifications