হিমাচলে কত শতাংশ ভোট বাড়ালেন মোদী, কোথায় হার মানলেন রাহুল
প্রায় ১১ শতাংশ ভোট বাড়িয়ে ২০১৭-র বিধানসভা নির্বাচনে হিমাচল প্রদেশে ক্ষমতায় ফিরল বিজেপি। অন্যদিকে, বিজেপি আসন সংখ্যা বাড়িয়েছে প্রায় ১৫ টি। এবারের নির্বাচনে হিমাচলে খাতা খুলেছে সিপিএম।
প্রায় ১১ শতাংশ ভোট বাড়িয়ে ২০১৭-র বিধানসভা নির্বাচনে হিমাচল প্রদেশে ক্ষমতায় ফিরল বিজেপি। অন্যদিকে, বিজেপি আসন সংখ্যা বাড়িয়েছে প্রায় ১৫ টি। এবারের নির্বাচনে হিমাচলে খাতা খুলেছে সিপিএম। থিয়ং আসনে জয়ী হয়েছেন দলীয় প্রার্থী রাকেশ সিনহা।

একনজরে দেখে নেওয়া যাক ২০১২-র ভোটের শতাংশের হিসেব

দেখে নেওয়া যাক আসন সংখ্যার বিচারে ২০১২-র হিমাচল বিধানসভা

একনজরে দেখে নেওয়া যাক ২০১৭-র ভোটের শতাংশের হিসেব

দেখে নেওয়া যাক আসন সংখ্যার বিচারে ২০১৭-র হিমাচল বিধানসভা
২০১২ এবং ২০১৭-র হিমাচল প্রদেশ বিধানসভার ফলের তুলনা করলে দেখা যাবে, প্রায় ১১ শতাংশ ভোট বাড়িয়ে বিজেপির আসন বেড়েছে ১৫টি। অন্যদিকে, ০.৫১ শতাংশ ভোট বাড়লেও কংগ্রেসের আসন কমেছে প্রায় ১৩টি। শতাংশের হিসেবে বিজেপি ও কংগ্রেসের ভোটের ফারাক ৭.২ শতাংশ। আর গত নির্বাচনে অন্যান্যরা ১৮.৭২ শতাংশ ভোট পেলেও, এবারের ভোটে অন্যান্যরা পেয়েছ ৭.৯ শতাংশ ভোট। অন্যান্যদের আসন ৬ থেকে কমে হয়েছে ৪।
#LalSalam for this historic electoral victory in Theog.
— Sitaram Yechury (@SitaramYechury) December 18, 2017
Salute the voters for reposing faith in the CPI(M) to fight for people's rights and interests in HP Assembly. https://t.co/s1XSeNsE5S
তবে হিমাচলে খাতা খুলেছে সিপিএম। জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী রাকেশ সিনহা। সিমলার থিয়ং আসন থেকে জয়ী হয়েছেন তিনি। ১৯৯৩ সালে সিমলা থেকে জয়ী হয়েছিলেন রাকেশ সিনহা। জয়ী দলীয় প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি।












Click it and Unblock the Notifications