প্রদত্ত ভোটে উদ্বেগ বাড়ছে! কোন রাজ্যে কত ভোট ষষ্ঠ দফায়, দেখে নিন একনজরে

ভোট শতাংশের হার সেই একইরকমই রয়ে গেল। এবারও বাড়ল না ভোট শতাংশ। নির্বাচন কমিশনের এত ব্যবস্থা সত্ত্বেও ভোট শতাংশের হার সেই ৬২ শতাংশের নীচে।

এবারও বাড়ল না ভোট শতাংশ। নির্বাচন কমিশনের এত ব্যবস্থা সত্ত্বেও ভোট শতাংশের হার সেই ৬২ শতাংশের নীচে। কেন এত কম ভোট? এই ভোট শতাংশের হারেই উদ্বেগে রয়েছে শাসকদল। প্রথম দু-বার ৭০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছিল। তারপরের চার দফাতেই ভোটের হার ৬০ থেকে ৬৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থেকেছে।

উত্তরপ্রদেশ ও বিহার

উত্তরপ্রদেশ ও বিহার

ষষ্ঠ দফাতেও উত্তরপ্রদেশ ও বিহারে ভোটদানের হার ৬০ শতাংশের নীচে। এই দুই রাজ্যে প্রদত্ত ভোটের হার কম হওয়ায় বিজেপির উদ্বেগ বাড়ছে। এবার উত্তরপ্রদেশে ভোট পড়েছে আরও কম, মাত্র ৫৩.৩৭ শতাংশ। আর বিহারে ভোট পড়েছে আগের থেকে একটু বেশি, ৫৯.২৯ শতাংশ।

মমতার রাজ্য শীর্ষে

মমতার রাজ্য শীর্ষে

পশ্চিমবঙ্গে কিন্তু এবারও অনেক বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে সবথেকে বেশি ৮০.১৬ শতাংশ। অন্যান্য রাজ্যের তুলনায় তা অনেকটাই বেশি। অন্য রাজ্যের ভোট শতাংশ যেখানে ৬০-এর আশেপাশে ঘোরাফেরা করছে, সেখানে তৃণমূলের রাজ্যে ভোট শতাংশ ৮০ ছাড়িয়েছে।

দিল্লি ও হরিয়ানা

দিল্লি ও হরিয়ানা

দিল্লিতেও ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে কম। দিল্লিতে ভোট পড়েছে মাত্র ৫৬.১১ শতাংশ। আর হরিয়ানায় ভোট পড়েছে ৬২.৯৭ শতাংশ। দিল্লিতে কম ভোটদান যেমন আপকে চিন্তায় রাখবে, তেমনই হরিয়ানায় চিন্তা বিজেপির।

ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ

ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ

এই দুই রাজ্যেও ভোট দানের হর ৬০-এর একটু উপরে। ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬৪.৪৬ শতাংশ। আর মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৬০.৪০ শতাংশ। সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ভোটদানের হার কপালে ভাঁজ ফেলেছে শাসকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+