ভোটের হারে উদ্বেগে শাসক! কোন রাজ্যে কত ভোট পঞ্চম দফায়, জেনে নিন একনজরে
ভোট শতাংশের হার সেই একইরকমই রয়ে গেল। এবারও বাড়ল না ভোট শতাংশ। নির্বাচন কমিশনের এত ব্যবস্থা সত্ত্বেও ভোট শতাংশের হার সেই ৬৩ শতাংশের নীচে।
ভোট শতাংশের হার সেই একইরকমই রয়ে গেল। এবারও বাড়ল না ভোট শতাংশ। নির্বাচন কমিশনের এত ব্যবস্থা সত্ত্বেও ভোট শতাংশের হার সেই ৬৩ শতাংশের নীচে। কেন এত কম ভোট? এই ভোট শতাংশের হারেই উদ্বেগে রয়েছে শাসকদল। প্রথম দু-বার তবু ৭০ শতাংশের কাছাকাছি ভোটের হার পৌঁছলেও, এবার ভোটের হার ৬২.৫৬ শতাংশ।

উত্তরপ্রদেশ ও বিহার
পঞ্চম দফাতেও উদ্বেগজনক অবস্থা উত্তরপ্রদেশ ও বিহারের। এই দুই রাজ্যেই ভোট পড়েছে ৬০ শতাংশের অনেক নীচে। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৭.৩৩ শতাংশ। আর বিহারে ভোট পড়েছে ৫৭.৮৬ শতাংশ। ঝাড়খণ্ডে ভোট শতাংশ ৬৩.৭২ শতাংশ।

মমতার রাজ্য শীর্ষে
পশ্চিমবঙ্গে কিন্তু অনেক বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে সবথেকে বেশি ৭৩.৯৭ শতাংশ। অন্যান্য রাজ্যের তুলনায় তা অনেকটাই বেশি। অন্যা রাজ্যে যেখানে ৬০-এর আশেপাশে বোট পড়ছে, সেখানে তৃণমূল প্রায় ৭৫-এর কাছাকাছি
|
রাজস্থান ও মধ্যপ্রদেশ
ভোট কম পড়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশেও। সদ্য পরিবর্তন হয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশে। তা সত্ত্বেও ভোটের হারে বৃদ্ধি ঘটেনি। রাজস্থানে এবার ভোট পড়েছে ৬৩.৭৫ শতাং। আর মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৬২.৬০ শতাংশ।
|
অনন্তনাগে হার নগন্য
আর সবথেকে উদ্বেগের যে অনন্তনাগে ভোট শতাংশের হার অতি নগন্য। এখানে ভোট শতাংশের হার মাত্র ৮.৭৬ শতাংশ। পুলওয়ামায় ভোট বয়কট করেছেন বাসিন্দারা।












Click it and Unblock the Notifications