ভোডাফোন ৩জি/৪জি ডেটা, আনলিমিটেড লোকাল-এসটিডি কলের নতুন প্যাক ঘোষণা

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা ভোডাফোন ২০ কোটি গ্রাহক সংখ্যায় পৌঁছেছে। সেই উপলক্ষে ভারতের গ্রাহকদের জন্য নতুন আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এল মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন।

মুম্বই, ২৩ জানুয়ারি : ভারতের গ্রাহকদের জন্য নতুন আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এল মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন। প্যাকেজটির নাম ভোডাফোন রেড। এই প্যাকেজ অনুযায়ী গ্রাহক মাত্র ৪৯৯ টাকায় ৩জি/৪জি ডেটা প্যাক ও লোকাল-এসটিডি ভয়েস কল আনলিমিটেড হারে মাসে মাসে পাবেন।[প্রিপেইড গ্রাহকদের জন্য দারুণ অফার ভোডাফোনের]

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা ভোডাফোন ২০ কোটি গ্রাহক সংখ্যা পৌঁছেছে। সেই উপলক্ষে ৩জিবি ৪জি ডেটা, ১ জিবি ৩জি বা ২জি ডেটা সঙ্গে ১০০ ফ্রি টেক্সট মেসেজ ও একমাসের জন্য লোকাল-এসটিডি ভয়েস কল ফ্রি দেওয়া হচ্ছে। মাসে খরচ পড়বে মাত্র ৪৯৯ টাকা।[BSNL-এ মাত্র ৯৯ টাকা থেকে 'আনলিমিটেড কলিং' অফার]

ভোডাফোন ৩জি/৪জি ডেটা, আনলিমিটেড লোকাল-এসটিডি কলের নতুন প্যাক ঘোষণা

এছাড়া ৯৯৯ টাকার প্যাকেজ নিলে ৫জিবি ৩জি অথবা ২জি ডেটা ও সঙ্গে ৮জিবি ৪জি ডেটা এবং ১০০ ফ্রি মেসেজ ও একমাসের জন্য লোকাল-এসটিডি ভয়েস কল ফ্রি দেওয়া হবে।[মাত্র ২৫৯ টাকায় ১০ জিবি ৪জি ডেটা দেবে এয়ারটেল, কীভাবে পাবেন জেনে নিন]

এর পাশাপাশি ভোডাফোনের ১২৯৯ টাকার প্যাকও রয়েছে। তাতে বাকী সমস্ত সুবিধার সঙ্গে রোমিংয়ে আউটগোয়িং ফ্রি থাকবে বলেও জানানো হয়েছে। একইসঙ্গে ১৯৯৯ টাকার একটি প্যাকের কথা বলা হয়েছে যাতে উপরের সমস্ত সুবিধা থাকবে। পাশাপাশি ২৪ জিবি ৪জি ডেটা দেওয়া হবে।[ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন]

এর বাইরে কেউ ডেটা খরচ করলে প্রতি এমবিতে খরচ পড়বে ৫০ পয়সা। যদিও এই প্ল্যান মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যে প্রযোজ্য নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+