রিব্র‌্যান্ডের পথে ভোডাফোন, এবার থেকে ভিআই (‌উই)‌ নামে পরিচিত হবে এই টেলিকম সংস্থা

রিব্র‌্যান্ডের পথে ভোডাফোন, এবার থেকে ভিআই (‌উই)‌ নামে পরিচিত হবে এই টেলিকম সংস্থা

এয়ারটেল, জি‌‌ও–এর সঙ্গে এবার পাল্লা দিয়ে ভোডাফোন আইডিয়া তাদের ব্র‌্যান্ডকে নতুনভাবে ভারতবাসীর কাছে উপস্থাপন করতে চলেছে। দেশের প্রধান টেলিকম ব্র‌্যান্ড হিসাবে নিজেদের সেভাবে গড়ে তোলার পথে পা বাড়িয়েছে ভোডাফোন, সঙ্গে নিয়েছে আইডিয়াকে। রিব্র‌্যান্ডের পাশাপাশি ভোডাফোন আইডিয়া নিজেদের নাম বদলে রাখবে '‌ভিআই’‌, যা উচ্চারণ করতে হবে '‌উই’‌। নতুন লোগোও নিয়ে আসবে বলে সোমবার জানানো হয়েছে।

রিব্র‌্যান্ডের পথে ভোডাফোন, এবার থেকে ভিআই (‌উই)‌ নামে পরিচিত হবে এই টেলিকম সংস্থা


সোমবার এক সাংবাদিক বৈঠকে ভোডাফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় টেলিকম ইন্টিগ্রেশন হবে এই ব্যান্ড। পুরনো নাম ছেড়ে নতুনভাবে আত্মপ্রকাশ করবে এই টেলিকম সংস্থা। দেশের বৃহত্তম মোবাইল ব্যবহারকারীদের নিজেদের দিকে টেনে আনাই এখন থেকে ভোডাফোন আইডিয়ার প্রধান কাজ হবে।

ভোডাফোনের সিইও ও এমডি রবীন্দর ঠাক্কর এ বিষয়ে বলেন, '‌দু’বছর আগে দুই সংস্থা একসঙ্গে চলা শুরু করে। তারপর থেকেই আমরা বৃহত্তর দুটি নেটওয়ার্কের ইন্টিগ্রেশনের জন্য কাজ করেছি। আর আজকে খুব খুশির সঙ্গে পরিবেশন করছি ভিআই (‌উই)‌–কে।’‌ এই দুই সংস্থা এবার থেকে ডিজিটাল সার্ভিসে জোর দেবে। এর ফলে সংস্থার শেয়ার বাড়ল ৪ শতাংশ।

এর আগেও বহু সময় ভোডাফোন নিজেদের নাম বদল করে টেলিকম জগতে নিজেদের জায়গা কায়েম করতে চেয়েছিল। কিন্তু কোনওটাই যেন কাজে লাগেনি। হাচ থেকে ভোডাফোনের সফর খুব একটা সহজ ছিল না।

সুপ্রিম কোর্টের শুক্রবারের আদেশের পর ভোডাফোন ও আইডিয়া এই দুই বড় টেলিকম কোম্পানি বিশাল বিপদের মুখে পড়েছিল ৷ পরিস্থিতি এতটাই হাতের বাইরে যায় ভারতে পরিষেবার বন্ধের কথা ভাবে দুই টেলিকম সংস্থা ৷ ২০১৯ সালের ডিসেম্বর মাসেই আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানিয়েছিলেন সরকার যদি কোনও সাহায্য না করে তাহলে কোম্পানি বন্ধ করে দিতে হবে ৷ ভোডাফোন ও আইডিয়া ৫৩ হাজার কোটি টাকার এজিআর (অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ) বকেয়া রেখেছিল ৷ সংস্থার তৃতীয় কোয়ার্টার অর্থাৎ অক্টোবর–ডিসেম্বরে ৬৪৩৯ কোটি টাকার ক্ষতি হয় ৷ এটা লাগাতার ষষ্ঠবার যখন কোম্পানি এই পরিমাণ ক্ষতির মুখে পড়ে ৷ এই খবরের পরেই কোম্পানির শেয়ারেও ২০ শতাংশ পতন হয়৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+