২০ হাজার কোটি টাকার মামলায় আন্তর্জাতিক আদালতে ভোডাফোনের কাছে হার কেন্দ্রের!
আন্তর্জাতিক আদালতে কেন্দ্রীয় সরকার বনাম ভোডাফোন মামলায় জয় পেল ভোডাফোন । সিঙ্গাপুরের এক আন্তর্জাতিক আদালতে মামলার রায় এসেছে টেলিকম সংস্থার পক্ষে। ১২ হাজার কোটি টাকার বকেয়া কর ও ৭,৯০০ কোটি টাকার আর্থিক জরিমানা বিষয় থেকে সাময়িক স্বস্তি পেল ভোডাফোন।

২০১৬ সালে ভোডাফোন মামলা করে কেন্দ্রের বিরুদ্ধে
২০১৬ সালে ভোডাফোন সিঙ্গাপুর আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টারে সরকারের সঙ্গে বিরোধ নিয়ে আবেদন করেছিল। এয়ারওয়েভ ব্যবহার ও লাইসেন্সের ফি-র জন্য কেন্দ্রের দাবি করা কর সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ভোডাফোন। আজ সেই মামলার রায় এসেছে ভোডাফোনের পক্ষে।

সমস্যার দীর্ঘমেয়াদী কোনও সমাধান এখনও হয়নি
ভোডাফোনের এক সূত্র জানিয়েছে, আদালতের মতে, ভোডাফোনের উপর ভারত সরকার যে করের দায় চাপিয়ে দিচ্ছে তাতে ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে বিনিয়োগ চুক্তির লঙ্ঘন হচ্ছে। বিশাল অঙ্কের ঋণগ্রস্ত এই টেলিকম সংস্থা চলতি মাসের শুরুতেই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছিল। সুপ্রিম কোর্ট সরকারের বকেয়া কর মেটানোর জন্য ১০ বছর সময় দিয়েছিল টেলিকম সংস্থাগুলিকে। কিন্তু সমস্যার দীর্ঘমেয়াদী কোনও সমাধান এখনও হয়নি।

সুপ্রিম কোর্টের রায়ে বিপত্তি
ভারতে যতগুলি টেলিকম সংস্থা রয়েছে, প্রত্যককে এয়ার ওয়েভ ব্যবহারের মাশুল অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের ৩-৫ শতাংশ ও লাইসেন্স ফি বাবদ অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের ৮ শতাংশ সরকাররে দেওয়ার কথা। দীর্ঘদিন ধরে এই অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের সংজ্ঞা নিয়ে মতবিরোধ ছিল। কিন্ত গত বছর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সংস্থার সব ধরনের আয়ই যুক্ত হবে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের সঙ্গে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications