নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: আগামীকাল অর্থাৎ বুধবার ভারতে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। তাঁর এ দেশ সফরের উদ্দেশ্য হল, ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলনে যোগদান।
ভারত সফরকালে পুতিন অন্তত ২০টি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করবেন বলে খবর। তাঁর সঙ্গে ১৫ জন রুশ শিল্পপতি থাকবেন। এঁরা ভারতে বিনিয়োগ নিয়ে কথা বলবেন। ভ্লাদিমির পুতিন সংসদের যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন।