একুশের ভোটের আগে তামিলনাড়ুতে ঝড় তুলে রাজনীতি ছাড়লেন ভিকে শশীকলা
vk shasikala, tamilnadu. tamilnadu assembly election 2021, ভিকে শশীকলা, তামিলনাড়ু, তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২১
শেষমেশ রাজনীতি থেকে অবসরের ঘোষণা করে দিলেন ভিকে শশীকলা। তামিল রাজনীতিতে একুশের ভোটের আগে ঝড় তুলে এই অবসরের ঘোষণা নিয়ে তোলপাড় তামিলরাজ্য। প্রসঙ্গত তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ বান্ধবী শশীকলাকে ঘিরে দলের মধ্যে একাধিক আক্রোশ তৈরি হয়েছিল। এরপর একুশের ভোটের আগে তাঁকে নিয়ে বহু জল্পনার সঞ্চার হয়। সেই জল্পনার মাঝেই এদিন রাজনীতি থেকেই অবসরের ঘোষণা করেন শশীকলা।

এককালে এআইএডিএমকে প্রধান পদে থাকা এবং পরবর্তীকালে দল থেকে ছাঁটাই হওয়া শশীকলা কয়েকদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন। তারপর থেকেই গুঞ্জন চড়ছিল শশীকলাকে নিয়ে। প্রশ্ন ওঠে , তাহলে কি পুরনো মসনদ ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাবেন শশীকলা?এই সমস্ত গুঞ্জনের মাঝেই এল শশীকলার রাজনীতি থেকে অবসরের বার্তা।
নিজের ইস্তফাপত্রে শশীকলা লিখেছেন,'আমি কখনওই ক্ষমতার পিছনে দৌড়াইনি। এমনকি পজিশনের জন্যও দৌড়ইনি এমনকি যখন জয়া (জয়ললিতা) জীবিত ছিলেন। ওঁর মৃত্যুর পরও তা করব না। আমি রাজনীতি ছাড়ছি। আমি প্রার্থনা করব যে ওঁর (জয়ললিতার) পার্টি জিতবে। ওঁর লিগাসি এগিয়ে যাবে।'
এআইএডিএমকে সদস্যের প্রতি শশীকলা বক্তব্য রেখে বলেন, ' আমি চাইব সমস্ত এআইএডিএমকে একসঙ্গে হয়ে লড়াই করুক। আর ডিএমকেকে হারাক।' প্রসঙ্গত ৬৬ বছরের শশীকলা দুর্নীতির দায়ে ৪ বছরের কারাদণ্ডে ছিলেন। এরপর জেল থেকে মুক্তির পর তিনি তাঁর পুরনো পদ এআইএডিএমকের প্রধান হিসাবে ক্ষমতায় আসতে চান। শুরু হয় আইনি লড়াই। এরমাঝেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications