স্বামীজির ভাবনাকে যথার্থ সম্মাননা দিতে অনন্য উদ্যোগ রাজ্য সরকারের
স্বামী বিবেকানন্দকে যথার্থ স্বীকৃতি দিতে নতুন ভাবনায় মজেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউ টাউনে গড়ে উঠছে বিবেক তীর্থ।
স্বামী বিবেকানন্দকে যথার্থ স্বীকৃতি দিতে নতুন ভাবনায় মজেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউ টাউনে গড়ে উঠছে বিবেক তীর্থ। স্বামীজির ভাবনা ও আদর্শকে সামনে রেখেই এটি তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

এই কেন্দ্রটিকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে বদলে দিতে প্রয়াস চালাবে রাজ্য সরকার। এখানে ভাষা শিক্ষা, কম্পিউটার শিক্ষার পাশাপাশি বিশ্বমানের লাইব্রেরি গড়ে তোলা হবে। কেন্দ্রটির পোশাকি নাম হল - রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সায়েন্সেস। কেন্দ্রটি গড়ে তুলতে জমিও দিয়েছে তৃণমূল সরকারই। ২০১৪ সালের ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এই প্রকল্পের জন্য খরচ হবে ১৭২ কোটি টাকা। ইকো পার্কের পাশে পাঁচ একর জমিতে কেন্দ্রটি গড়ে উঠছে। এতে প্রশাসনিক ভবন, সেমিনার হল, অডিটোরিয়াম থাকবে। শিকাগো আর্ট ইনস্টিটিউটের আদলে এটির ডিজাইন হবে। যেখানে ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর স্বামীজি ঐতিহাসিক বক্তব্য রাখেন।
এর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে নিউটাউনে গড়ে উঠেছে রবীন্দ্র তীর্থ এবং নজরুল তীর্থ। এবার সেই একইভাবে রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থের পর নিউটাউনে গড়ে উঠছে বিবেক তীর্থ। স্বাজীজির আদর্শকে নতুন প্রজন্মের কাছে জীবিত রাখা ও ছড়িয়ে দেওয়াই এই কেন্দ্রের মুখ্য উদ্দেশ্য হতে চলেছে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications