শ্রীদেবীর বাড়ির সামনে ২ দিন ধরে অপেক্ষারত এই প্রতিবন্ধী, নেপথ্যে এক মানবিক কাহিনি
রবিবার এদেশের ঘুম ভেঙেছে বলিউডের অন্যতম মহানায়িকার মৃত্য়ু সংবাদে। শ্রীদেবীর মৃত্যুর আকস্মিকতায় যেমন ভেঙে পড়ে তাঁর পরিবার তেমনই শোকস্তব্ধ হয়েছে বলিউড।
রবিবার এদেশের ঘুম ভেঙেছে বলিউডের অন্যতম মহানায়িকার মৃত্য়ু সংবাদে। শ্রীদেবীর মৃত্যুর আকস্মিকতায় যেমন ভেঙে পড়ে তাঁর পরিবার তেমনই শোকস্তব্ধ হয়েছে বলিউড। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর গুণমুগ্ধরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন তাঁর মুম্বইয়ের বাসভবন গ্রিন একর্সের সামনে। শুধু অভিনেত্রীর অন্তিম যাত্রায় অংশ নিতেই এই অপেক্ষা।

গ্রিন একর্সের সামনে জড়ো হওয়া বহু ভক্তের মধ্যে একজন যতীন বাল্মিকী। এসেছেন উত্তর প্রদেশ থেকে। দৃষ্টি প্রতিবন্ধী এই ব্যক্তির সঙ্গে শ্রীদেবীর যোগ বহুকাল আগের। এই ব্য়ক্তি জানাচ্ছেন, তাঁর ভাই আজ বেঁচে আছেন শ্রীদেবীর জন্য। একসময়ে যতীনের ভাইয়ের ব্রেন টিউমার অপরেশনের জন্য ১ লাখ টাকার সাহায্য করেন শ্রীদেবী। আর শ্রীদেবীর কথাতে হাসপাতাল আরও ১ লাখ টাকার ছাড় দেয় ওই অপরেশনে। যতীন বাল্মিকীর দাবি, অভিনেত্রীর মৃত্য়ু সংবাদ শুনেই তিনি গত ২ দিন ধরে পড়ে রয়েছেন গ্রিন একর্সের সামনে।
দৃষ্টিশক্তিহীন যতীন বলছেন, শ্রীদেবীর জন্য কিছু করতে পারার ক্ষমতা নেই তাঁর , তবে অভিনেত্রীর অন্তিম যাত্রায় তিনি অংশ নিতে চেয়েই গ্রিন একর্সের সামনে আসা। দেশের বহু প্রান্ত থেকে এরকম বহু যতীন বাল্মিকীরা শ্রীদেবীর বাড়ির সামনে গত ২ দিন থেকে অপেক্ষায় রয়েছেন , প্রাণের অভিনেত্রীকে চোখের জলে শেষ বিদায় জানাবার জন্য।












Click it and Unblock the Notifications