দৃষ্টিহীন কিশোরীর পাঞ্চ! পুলিশের জালে শ্লীলতাহানিতে অভিযুক্ত
চলন্ত ট্রেনে শ্লীলতাহানির চেষ্টা। তাও আবাত দৃষ্টিহীন কিশোরীকে। অভিযুক্ত ভেবেছিল পার পেয়ে যাবে। কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে পাল্টা আঘাতহানে বাবার সঙ্গে থাকা ওই কিশোরী।
চলন্ত ট্রেনে শ্লীলতাহানির চেষ্টা। তাও আবাত দৃষ্টিহীন কিশোরীকে। অভিযুক্ত ভেবেছিল পার পেয়ে যাবে। কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে পাল্টা আঘাত হানে বাবার সঙ্গে থাকা ওই কিশোরী। প্রতি আক্রমণ চলে একেবারে ক্যারাটের পাঞ্চে। ট্রেনের মধ্যেই পড়ে যায় অভিযুক্ত। সেই সময় তাকে ব্যাপক মারে ওই কিশোরী। পরে মুম্বইয়ের জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

বুধবার বাবার সঙ্গে মুম্বই থেকে দাদারের পথে রওনা হয়েছিলেন দৃষ্টিহীন ওই কিশোরী। ট্রেন ছাড়ার পরেই কিশোরীর পিছনে গিয়ে দাঁড়ায় অভিযুক্ত বলিরাম সিং(২৪)। কিশোরীর সঙ্গে অসভ্যতা শুরু করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমমে ওই কিশোরী প্রতিবাদ করে। এতেও কাজ না হওয়ায় উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সে। ক্যারাটের পাঞ্চে কুপোকাত করে দেয় ওই যুবককে। এই সময় যাত্রীরা সাহায্য করে ওই দৃষ্টিহীন কিশোরীকে। সবাই মিলে অভিযুক্তকে জিআরপির হাতে তুলে দেয়।
দৃষ্টিহীর কিশোরীর এই কাজকে কুর্ণিশ জানিয়েছে দাদারের রেল পুলিশ। আর ওই কিশোরী জানিয়েছে, স্কুলেই শেখানো হয়েছিল আত্মরক্ষার কৌশল। ধৃতের বিরুদ্ধে পসকো আইনে মামলা করার কথা জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications