দিপাবলীতে এই পদক্ষেপ নিয়ে সুষমার মোক্ষম 'মানবিক উপহার' পাকিস্তানকে

দিপাবলীতে এই পদক্ষেপ নিয়ে সুষমার মোক্ষম 'মানবিক উপহার' পাকিস্তানকে

দীপাবলির আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েই বেশি আনন্দ। আর কাউকে উপহার দিয়ে যে আনন্দ প্রাপ্তি হয় , তার জুরি মেলা ভার। তাই যুগ যুগ ধরেই দিওয়ালিতে উপহার দেওয়ার পরম্পরা রয়েছে ভারতে। আর সেই পরম্পরা মেনেই পাকিস্তানকে এবার 'দিওয়ালির'মোক্ষম 'উপহারটি' দিলেন সুষমা স্বরাজ।

দিপাবলীতে এই পদক্ষেপ নিয়ে সুষমার মোক্ষম 'মানবিক উপহার' পাকিস্তানকে

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন জানান, " দিওয়ালির পবিত্র সময়ে , ভারত সমস্ত বকেয়া তথা প্রয়োজনীয় মেডিক্যাল ভিসা অনুমোদন করবে। " উল্লেখ্য সুষমা স্বরাজের এই বক্তব্য আসবার আগেই , ভারতীয় হাইকমিশনের তরফে পাক হাইকমিশনকে পরিস্থিতি বিচারে বিশেষ কিছু রোগীকে ভিসা অনুমোদনের জন্য বলা হয়েছে। যার মধ্যে রয়েছে বোন ম্য়ারো ট্রান্সপ্ল্যান্ট ও চোখের ক্যানসার মতো মারক রোগের শিকার কয়েকজন পাক নাগরিকের ভিসার আবেদন।

এর আগে, এক পাকিস্তানি নাগরিক সুষমার কাছে আবেদন জানান, যে তিনি দিল্লিতে অবস্থিত তাঁর চিকিৎসাধীন বাবাকে দেখতে চান। সোশ্য়াল মিডিয়ায় তার প্রত্যুত্তরে সুষমা জানান, ওই পাক নাগরিককে অনুমতি দেবে ভারত। প্রসঙ্গত, উরি সমেত একাধিক পাক হামলার পরে ভারত পাক সম্পর্ক তালানিতে গিয়ে ঠেকে। তারপরও ভারতের তরফে পাক নাগরিকদের চিরকিৎসার স্বার্থে এই মানবিক পদক্ষেপ পাকিস্তানের নৃসংশতাকে দেওয়া মোক্ষম জবাব বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+