বিরাট কোহলির এই টুইট বছরের 'সবচেয়ে প্রভাবশালী' তকমা পেয়েছে
টুইটার তাদের বার্ষিক একটি রিপোর্ট পেশ করেছে। তাতে বছরের সেরা প্রভাবশালী মুহূর্ত, টুইট, হ্যাশট্যাগ ইত্যাদি রয়েছে। তাতে বিরাটের টুইট ২০১৬ সালের গোল্ডেন টুইট হিসাবে স্বীকৃতি পেয়েছে।
বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর : টুইটার তাদের বার্ষিক একটি রিপোর্ট পেশ করেছে। তাতে বছরের সেরা প্রভাবশালী মুহূর্ত, টুইট, হ্যাশট্যাগ ইত্যাদি রয়েছে। আর জানেন কি কে হয়েছেন এবছরের সেরার সেরা? তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের সেরা পিন-আপ বয় বিরাট কোহলি।
এবছরের মার্চ মাসে টি২০ বিশ্বকাপ জিততে না পারার পরে ক্রিকেট ভক্তেরা হারের জন্য ফের একবার অনুষ্কা শর্মাকে দায়ী করে কটূক্তি করেন। সেই ঘটনায় ক্ষুব্ধ বিরাট টুইট কের সমালোচকদের একহাত নিয়ে অনুষ্কার পাশে দাঁড়ান।

টুইটে বিরাট জানিয়েছিলেন, সকলের সংযত রুচিবোধ থাকা উচিত। অনুষ্কা সবসময় আমাকে ইতিবাচক থাকতে সাহায্য করেছে। এই টুইট করার পরই তা ভাইরাল হয়ে যায়। বান্ধবীর সমালোচনার পরে বিরাট এভাবে প্রতিবাদ জানাবেন তাও আবার স্যোশাল মিডিয়াকে ব্যবহার করে, তা অনেকেই ভাবতে পারেননি।
Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity pic.twitter.com/OBIMA2EZKu
— Virat Kohli (@imVkohli) 28 March 2016
সেই টুইটটিই ২০১৬ সালের গোল্ডেন টুইট হিসাবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন টুইটারের দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের ম্যানেজিং ডিরেক্টর মায়া হরি। তাঁর মতে, রোল মডেলের মতো বিরাট একটি ঘটনার প্রতিবাদ করেছেন, মহিলার পাশে দাঁড়িয়েছেন। ফলে এটাই সেরার সেরা স্বীকৃতি পেয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications