৩৪ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট কোহলি
মুম্বই, ১৭ জুন : ভারতের টেস্ট অধিনায়ক তথা এই মুহূর্তের বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলির পছন্দও যে 'বিরাট' মাপের হবে তাতে আর সন্দেহ কি! জানা গিয়েছে, মুম্বইয়ের ওরলিতে ৩৪ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি।
আইপিএল ২০১৬-য় বিরাট কোহলি যে রেকর্ডগুলি করলেন
প্রেমের দ্বিতীয় ইনিংস শুরু করছেন বিরাট-অনুষ্কা!
ওঙ্কার রিয়েলটর্স অ্যান্ড ডেভেলপার্সদের তৈরি ওঙ্কার ১৯৭৩ প্রোজেক্টে ৭ হাজার ১৭১ স্কোয়ার ফিটের এই বিশাল ফ্ল্যাটটি কিনেছেন বিরাট। ফ্ল্যাটটি সি ব্লকে ৩৫ তলার উপরে একটি লাক্সারি ফ্ল্যাট।

এই আবাসনেই সি ব্লকেই ২৯ তলায় একটি ফ্ল্যাট রয়েছে যুবরাজ সিংয়ের নামে। ২০১৪ সালে তিনি এই ফ্ল্যাটটি কেনেন। জানা গিয়েছে, গতবছরে বিরাট নিজের বান্ধবী অনুষ্কা শর্মাকে সঙ্গে করে এই ফ্ল্যাটটি দেখতে এসেছিলেন।
পাঁচ বেডরুমের এই ফ্ল্যাট থেকে আরব সাগরের অসাধারণ সৌন্দর্য্য উপভোগ করা যাবে। লিভিং রুম, ডাইনিং রুম, বাথরুম ও রান্নাঘর ছাড়াও অনেকগুলি আলাদা আলাদা জায়গায় ফ্ল্যাটটিকে ভাগ করা হয়েছে। এছাড়া পরিচারক-পরিচারিকাদের থাকার জন্য আলাদা ঘর, রান্নাঘর রয়েছে।
ফ্ল্যাট নির্মাতারা জানিয়েছেন, ইতিমধ্যেই ৭০ শতাংশ ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছে। বিরাট কোহলি যে ফ্ল্যাটি কিনেছেন তার চাবি ২০১৮ সালের মাঝামাঝি হাতে তুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications