ইতালিতে বৈধ নয় বিরুষ্কার বিয়ে! ফের ভারতে বিয়ে করতে হবে

ইতালিতে করা বিরুষ্কার বিয়ে নাকি বৈধ নয়। ফের একবার আইন মেনে বিয়ে করতে হবে বিরুষ্কাকে। এক হিন্দি সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।

গতবছরের শেষে সারা দেশে ঝড় তুলে ইতালির তাসকানিতে গিয়ে সকলের অলক্ষ্যে বিয়ে করেন ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। একেবারে ঘরোয়া পরিবেশে নিকটাত্মীয়দের সামনে সাতপাঁকে বাঁধা পড়েন দুজনে।

ইতালিতে বৈধ নয় বিরুষ্কার বিয়ে! ফের ভারতে বিয়ে করতে হবে

সেই বিয়ে নিয়ে আসমুদ্রহিমাচলে তুফান উঠে যায়। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সিনেমাপ্রেমী সকলের আগ্রহ ছিল বিরুষ্কার বিয়ে নিয়ে। পরে এই জুটি দেশে ফিরে পার্টিও দেন। তবে ইতালিতে করা বিয়ে নাকি বৈধ নয়। ফের একবার আইন মেনে বিয়ে করতে হবে বিরুষ্কাকে। এক হিন্দি সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।

বলা হচ্ছে, ১১ ডিসেম্বর ইতালির তাসকানির রিসর্টে যে বিয়ে হয়েছে তা নিয়ে আগাম কোনও সূচনা রোমের ভারতীয় দূতাবাসের কাছে ছিল না। এর ফলে দুজনের বিয়ের পঞ্জীকরণ বা রেজিস্ট্রেশন বৈধভাবে হয়নি। সেটা বৈধ করতেই ভারতে ফের একবার 'কোর্ট-ম্যারেজ' করতে হবে অনুষ্কা ও বিরাটকে।

'কোর্ট-ম্যারেজ' করতে হবে অনুষ্কা ও বিরাটকে।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অ্যাডভোটেট হেমন্ত কুমার গত ১৩ ডিসেম্বর এই নিয়ে আরটিআই করেন। তার জবাব এসেছে ৪ জানুয়ারি। সেখানে ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিরুষ্কা নিজেদের বিয়ে নিয়ে ইতালির দূতাবাসে কিছু জানাননি। কেউ বিয়ে করলে সেই খবর দেওয়া খুব জরুরি। যা তাঁরা করেননি।

আইনজীবী হেমন্তর ব্যাখ্যা, নিয়ম অনুযায়ী কোনও ভারতীয় বিদেশে বিয়ে করলে ১৯৬৯ সালের বিদেশি বিবাহ নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হয়। তবে বিরুষ্কা সেই নিয়ম মানেননি। এখন দেশের যেরাজ্যের দুজনে বাসিন্দা, সেখানে রেজিস্ট্রেশন করে বিয়ে করতে হবে।

হেমন্ত কুমার জানিয়েছেন, তিনি বিদেশে বিবাহের নিয়ম নিয়ে পড়াশোনা করেছেন। সেই মোতাবেক কেন্দ্রের কাছে জানতে চান, বিরুষ্কা যে বিদেশে গিয়ে বিয়ে করছেন তা আইনসিদ্ধ কিনা। তারপরই এই তথ্য সামনে এসেছে বলে তিনি দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+