বিয়ের আসর ছেড়ে অবলা কুকুরের প্রাণ বাঁচাতে ছুটলেন ব্যক্তি, প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া

বিয়ের আসর ছেড়ে অবলা কুকুরের প্রাণ বাঁচাতে ছুটলেন ব্যক্তি, প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া

'জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর' এই অমোঘ বাণী স্বয়ং স্বামী বিবেকানন্দের। এই কথা এখনকার দিনে অনেকাংশে প্রায় ভুলেই যেতে বসেছে মানুষ। কারণ চারপাশে হিংসা আর প্রাণী ধ্বংসের যে খেলা অবলীলায় চলে তাতে অনেক সময়ই স্বামীজির এই কথা অর্থহীন বলে মনে হয়। কিন্তু তাও পৃথিবীতে এখনও এমন অনেক মানুষ আছেন যারা তাঁদের মানবিক রূপ এবং ভালো কাজ দিয়ে এখনও সুমানবিকতার উদাহরণ তৈরি করে থাকেন। খুব সম্প্রতি ঠিক এমনই দৃশ্য দেখা গেল, যা রীতিমত ছাপ তৈরি করেছে নেটিজেনদের মনে।

বিয়ের আসর ছেড়ে অবলা কুকুরের প্রাণ বাঁচাতে ছুটলেন ব্যক্তি, প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া

মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় পোষা প্রাণী হোক কিংবা বনের অবলা জীব জন্তু বিপদে পড়লে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন পশুপ্রেমী নানা সংগঠনের সদস্য কিংবা কোনও সহৃদয় ব্যক্তি। এই ঘটনাটিও খানিক সেই রকম হলেও আবার অনেকটাই আলাদা। কারণ এই ঘটনায় সুন্দর ভবিষ্যৎ জীবন এবং নিজের প্রাণের মায়া সবকিছুই ত্যাগ করে জীব সেবায় ছুটলেন এক ব্যক্তি। আর যা দেখে অবাক হয়ে গিয়েছেন বিশ্বজোরা নেটাগরিকরা।

'রাখে হরি মারে কে' এই প্রবাদ বাক্য একদম ঘোর বাস্তবে উঠে এল একটি ভিডিওতে। 'হিউম্যান বিইং ব্রস' নামের এক প্রোফাইল থেকে সম্প্রতি আপলোড করা হয়েছে একটি ভিডিও। আর সেই ভিডিওতে দেখা গিয়েছে নদীর প্রবল জলের স্রোতে আটকে আছে একটি নিরীহ কুকুর। একজন ব্যক্তি একটি উপচে পড়া নদীর ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুরকে একটি উঁচু প্ল্যাটফর্মের নীচে আটকে থাকতে দেখেন। অন্য কিছুই দুবার না ভেবে তিনি নিজের কোটটি খুলে ফেলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যান এবং অনেকটা নীচের দিকে নিজেকে নামিয়ে কুকুরটিকে উপরের দিকে টেনে তোলার চেষ্টা করেন। অন্য একজন ব্যক্তি সেই ঘটনা দেখে কুকুরটিকে উদ্ধার করার চেষ্টায় রত ব্যক্তিকে সাহায্য করতে ছুটে যান। কিছু প্রচেষ্টার পর অবশেষে দুজনে কুকুরটিকে নিরাপদে টেনে আনতে সক্ষম হন।

এই পুরো ঘটনা নদীর এক পাশ থেকে যে ব্যক্তি তাঁর ফোনে রেকর্ড করে রাখছিলেন তিনি এই দুই ব্যক্তির অসামান্য কীর্তি দেখে আবেগে ভেসে গেলেন। অসহায় কুকুরটিকে যে ব্যক্তি নিজের বিয়ে এবং প্রাণের ভয় দুই এড়িয়ে বাঁচিয়ে আনলেন তাঁর ও সেই ব্যক্তির সাহায্য করতে আসা ব্যক্তির উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠেছেন 'ব্রাভো গাইজ'। আর এই ভিডিও এখন তুমুল ভাইরাল নেট মাধ্যমে।

৩ মিনিট ৫০ সেকেন্ডের এই অসাধারণ ভিডিওটি নিয়ে এখন তুমুল চর্চা চলছে নেট দুনিয়ায়। ক্লিপটি ইতিমধ্যেই ৬২ হাজারের বেশি শেয়ার, প্রায় লাখ খানেক লাইক এবং বেশ কয়েকটি প্রতিক্রিয়া অর্জন করেছে। এমন দয়ার মনোভাবের জন্য ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই তাঁকে 'কোটলেস হিরো টু দ্য রেসকিউ' বলে অভিহিত করেছেন। নেটিজেন হৃদয়গ্রাহী ভিডিওটি দেখে কমেন্টে নিজেদের আবেগও ভাগ করে নিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+