viral News: জলের তলায় ঘুমিয়ে থাকা আস্ত ভূখণ্ড ক্রমশ উপরে উঠে আসছে! রইল সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও

বিশ্ব জুড়ে আবহাওয়া পরিবর্তনের জেরে অনেক বিচিত্র ঘটনারই সাক্ষী থাকছে মানুষ। কোথাও ফাটল ধরছে বরফে, কোথাও আবার দূষণ ভয়াবহ আকার ধারন করছে। তবে হরিয়ানায় সম্প্রতি যে দৃশ্য দেখা গেল তা অভূতপূর্বই বলা যায়।

বিশ্ব জুড়ে আবহাওয়া পরিবর্তনের জেরে অনেক বিচিত্র ঘটনারই সাক্ষী থাকছে মানুষ। কোথাও ফাটল ধরছে বরফে, কোথাও আবার দূষণ ভয়াবহ আকার ধারন করছে। তবে হরিয়ানায় সম্প্রতি যে দৃশ্য দেখা গেল তা অভূতপূর্বই বলা যায়।

Recommended Video

জলের তলায় ঘুমিয়ে থাকা আস্ত ভূখণ্ড ক্রমশ উপরে উঠে আসছে! | Oneindia Bengali

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে আপনা থেকেই মাটি ফুলে উঠছে। আর সেই দৃশ্য দেখে চীৎকার করছে আশেপাশের লোকজন।

ভাইরাল সেই মুহূর্তের ভিডিও

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ভিডিয়োটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আর সেটাই আপাতত ভাইরাল। ১.৫৮ সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, জলের তলায় নিমজ্জিত থাকা একটি ভূখণ্ড আচমকাই ওপরের দিকে উঠে আসছে। সেই দৃশ্য দেখে চমকে গিয়েছেন অনেকেই। যিনি ভিডিয়ো রেকর্ড করছেন তিনি রীতিমত চেঁচিয়ে সবাইকে ওই জায়গা ছেড়ে সরে যেতে বলছেন। আর বলছেন, 'এমন দৃশ্য আগে কখনও দেখিনি।' ভিডিয়োটি ঠিক কবে রেকর্ড করা হয়েছে, তা জানা যায়নি।

মাটি ঠেলে উঠে আসছে তা স্পষ্ট নয়

মাটি ঠেলে উঠে আসছে তা স্পষ্ট নয়

তবে ইতিমধ্যেই কয়েক মিলিয়ন ভিউ হয়েছে ওই ভিডিয়োতে। তবে ঠিক কী কারণে এ ভাবে মাটি ঠেলে উঠে আসছে তা স্পষ্ট নয়। নেটিজেনরা অনেকেই একেক রকম থিয়োরি দিয়েছেন। কেউ বলছেন টেকটনিক অ্যাকটিভিটির জন্য এমনটা হচ্ছে, কেউ আবার বলছেন ভূগর্ভে থাকা মিথেন গ্যাসই এমনটা হওয়ার কারণ।

ভিতরে কোনও সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে?

ভিতরে কোনও সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে?

এক ব্যক্তি কমেন্ট বক্সে লিখেছেন, 'হতে পারে ভিতরে কোনও সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে, এই জায়গায় থাকা বিপজ্জনক।' অপর একজনের মত, 'মাটির তলায় থাকা মিথেন গ্যাস থেকে যখন ফেনা তৈরি হয়, তখন এমনটা হতে পারে।' ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ঘটনার ভিডিও। বহু মানুষ শেয়ার করছেন তা। মারাত্মক এই ঘটনার ফলে রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+