Viral Video: গরুকে আক্রমণ সিংহের, খুব কাছে চলে এলেন গুজরাতের কৃষক, তারপরের ঘটনা চমকে দেবে
Viral Video: পোষ্য কুকুরের তাড়া খেয়ে চিতার পালানোর খবর ভাইরাল হয়েছিল। এবার এক সাহসী কৃষকের তাড়া খেয়ে পালাল সিংহ। তাও আবার শিকার ফেলে রেখেই। ঘটনা গুজরাতের।
গুজরাতের এক বিজেপি নেতা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

গুজরাতের গির সোমনাথ জেলার ঘটনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সিংহী একটি গরুর ঘাড়ে কামড় বসিয়েছে। গরুটি চেষ্টা চালিয়েও সিংহের আক্রমণ থেকে বাঁচার উপায় খুঁজে পাচ্ছে না। সিংহটি চাইছিল গরুটিকে নিস্তেজ করে জঙ্গলে নিয়ে যেতে। কিছুটা দূর থেকে একটি গাড়ির আরোহীরা ভিডিওটি ক্যামেরাবন্দি করেন।

তখনই দেখা যায় এক কৃষক এগিয়ে আসছেন। সিংহ যেখানে গরুর উপর আক্রমণ চালিয়েছে সেই দৃশ্য দেখেও নিজের গরুটিকে বাঁচাতে অসম সাহসিকতার পরিচয় দেন ওই কৃষক। তিনি ঢিল জাতীয় কিছু খোঁজার চেষ্টা করেন রাস্তার পাশে। তখনও গরুটিকে নিজের দখলেই রেখেছে সিংহী।
ગીર સોમનાથ જિલ્લાના આલીદર ગામે સિંહણ દ્વારા ગાય ઉપર હુમલો કરેલ ત્યારે ખેડૂતે #Credit કિરીટસિંહ ચૌહાણ પોતાની ગાયને એક ખમીરવંતો પ્રયાસ કરેલ અને સફળતા મળેલ.
— Vivek Kotadiya🇮🇳 BJP (@VivekKotdiya) June 29, 2023
ખુબ ખુબ સલામ#lion #animalattack #cow #lioness #kingofthejungle #hunt #wildlife #india #nationalgeographic #discovery pic.twitter.com/lDYGub9bfZ
এরপর ওই কৃষক হাত উঁচু করে ঢিল ছো়ড়ার ভান করতেই দেখা যায় সিংহী গরুটিকে ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল। গুজরাতের জুনাগড়ের কেশোড়ের বিজেপি নেতা বিবেক কোটাডিয়া এই ভিডিওটি শেয়ার করেছেন। রাস্তার উপর সিংহীকে কৃষকের তাড়া করা এবং সিংহীর পালিয়ে যাওয়ার ঘটনা দেখে অবাক অনেকেই। সাহসী কৃষকের নাম কিরিটসিং চৌহান।












Click it and Unblock the Notifications