রাহুল গান্ধীর নামে মানহানির মামলা করতে চলেছেন বীর সাভারকারের নাতি
কংগ্রেস সাংসদা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন বীর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকার।
কংগ্রেস সাংসদা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন বীর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকার। এই নিয়ে শিবসেনা সুপ্রিমো এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকও করেছেন বীর সাভারকারের নাতি।

বীর সাভারকারকে কটাক্ষ রাহুলের
গতকাল দিল্লিতে রামলীলা ময়দানে রাহুল গান্ধী বলেন ভারতে ধর্ষণ চলছে এই মন্তব্যরে জন্য ক্ষমা তিনি চাইবেন না। কারণ তিনি রাহুল সাভারকার নন। রাহুলের এই মন্তব্যের পরেই বিজেপি মহলে শোরগোল পড়ে গিয়েছিল। কংগ্রেস নেতার এই আক্রমণাত্মক মন্তব্য মেনে নিতে পারেননি বিজেপি নেতারা।

পাল্টা আক্রমণ বিজেপির
রাহুলের এই মন্তব্যের পরেই ফুঁসে ওঠেন বিজেিপ নেতারা। সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ বলেন, বীর সাভারকারের মতো দেশভক্ত খুব কম আছেন। রাহুল তাঁর অবমাননা করেছেন। রাহুলের এই মন্তব্যেই স্পষ্ট হয়ে যায় তাঁর ঔদ্ধত্য। প্রতিবাদে রাহুল গান্ধী রাহুল জিন্না বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। রাহুল পাকিস্তানের ভাষায় কথা বলছেন বলে কটাক্ষ করেছেন তাঁরা।

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা
রাহুলের এই মন্তব্যের সমালোচনা করেছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও। বীর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকার এই নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকও করেছেন। রঞ্জিত সাভারকার বলেছেন, রাহুল যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক। তবে তাঁর কাছ থেকে এই মন্তব্য আশা করাই যায়। কারণ জওহরলাল নেহরু একসময় শিবাদিরে ডাকাত বলেছিলেন। সেই একই সুর শোনা গিয়েছে রাহুলের কথায়। শিবসেনার কংগ্রেসের সঙ্গে জোট গড়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন রঞ্জিত সাভারকার।












Click it and Unblock the Notifications