সংঘর্ষে রণক্ষেত্র অসম-মিজোরাম সীমান্ত, ভাঙচুর একাধিক সরকারি গাড়ি! দুই রাজ্যে মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের
নতুন করে ফের আরও একবার উত্তেজনা ছড়াল অসম এবং মিজোরাম সীমান্তে। আজ সোমবার সকাল থেকে অসম এবং মিজোরাম সীমান্তে সংঘাতে জড়ান দুই রাজ্যের মানুষজণ। দীর্ঘদিন ধরেই এই দুই রাজ্যের সীমান্তে নিয়ে একটা সমস্যা রয়েছে।
নতুন করে ফের আরও একবার উত্তেজনা ছড়াল অসম এবং মিজোরাম সীমান্তে। আজ সোমবার সকাল থেকে অসম এবং মিজোরাম সীমান্তে সংঘাতে জড়ান দুই রাজ্যের মানুষজণ। দীর্ঘদিন ধরেই এই দুই রাজ্যের সীমান্তে নিয়ে একটা সমস্যা রয়েছে।

এই অবস্থায় গত কয়েকদিন আগে উত্তর-পূর্বের একাধিক রাজ্যের মুখমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই বৈঠকের পরেই নতুন করে অশান্তির খবর ছড়িয়ে পড়েছে।
জানা যাচ্ছে, অসমের কাচার জেলা এবং মিজোরামের কোলাশিব জেলার উপর দিয়ে দুই রাজ্যের সীমান্ত গিয়েছে। আর সেখানেই সোমবার নতুন করে অশান্তির খবর সামনে এসেছে। দুই রাজ্যের অশান্তি ঘিরে গুলি চলে বলেও অভিযোগ উঠেছে।
এমনকি একাধিক সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র আকার নিয়েছে এলাকা। এই ঘটনার পর দুই রাজ্য অর্থাৎ অসম এবং মিজোরামের মুখ্যমন্ত্রীরা তাঁদের টুইটারে ঘটনার ভিডিও শেয়ার করেছে।
শুধু শেয়ার করা নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দুজনেই ট্যাগ করে এই ঘটনার বিচার চেয়েছে? কতদিন ধরে এই সমস্যা চলবে সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই টুইটের মাধ্যমে।
Shri @AmitShah ji….kindly look into the matter.
— Zoramthanga (@ZoramthangaCM) July 26, 2021
This needs to be stopped right now.#MizoramAssamBorderTension @PMOIndia @HMOIndia @himantabiswa @dccachar @cacharpolice pic.twitter.com/A33kWxXkhG
Innoncent couple on their way back to Mizoram via Cachar manhandled and ransacked by thugs and goons.
— Zoramthanga (@ZoramthangaCM) July 26, 2021
How are you going to justify these violent acts?@dccachar @cacharpolice @DGPAssamPolice pic.twitter.com/J9c20gzMZQ
ভিডিওতে দেখা যাচ্ছে, সীমান্ত এলাকাতে জোড়ো হয়েছেন বহু মানুষ। সীমান্তের দুপারেই মানুষজন জড়ো হয়েছেন। লাঠি হাতে একে অপরের দিকে ছুটে যাওয়ার ছবি ধরা পড়েছে ওই ভিডিওতে। এই ঘটনা পর মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন।
একই সঙ্গে তিনি লিখেছেন, আমি চাই এখনই এই ঘটনা বন্ধ হোক। নিরপরাধ মানুষকে আক্রমণের শিকার হতে হয়েছে দুষ্কৃতীদের হাতে। টুইটে অমিত শাহকে ট্যাগ করে সে রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছেন, অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুন অমিত শাহ।
Honble @ZoramthangaCM ji , Kolasib ( Mizoram) SP is asking us to withdraw from our post until then their civilians won't listen nor stop violence. How can we run government in such circumstances? Hope you will intervene at earliest @AmitShah @PMOIndia pic.twitter.com/72CWWiJGf3
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 26, 2021
অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পাল্টা টুইট করেছেন। তিনিও অমিত শাহকে এই বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন। শূধু তাই নয়, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকেও টুইটে ট্যাগ করেছেন হেমন্ত বিশ্বশর্মা।
তিনি লিখেছেন, মিজোরামের পুলিশ সুপার আমাদের পোস্ট থেকে লোক সরাতে বলছে, নাহলে অশান্তি থামবে না। এ ভাবে কি করে সরকার চালানো সম্ভব? এই ঘটনাতে উদ্বিগ্ন খোদ অমিত শাহ। দুই রাজ্যে মুখ্যমন্ত্রীকেই দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
শাহ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমধান করা হবে। তবে কোন পথে? দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে ভাবার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, অসমের কাচার, হাইলাকান্ডি, করিমগঞ্জ জেলার সঙ্গে মিজোরামের বিস্তারিত সীমান্ত রয়েছে। মিজোরামের আইজোল, কোলাসিব, এবং মমিত ১৬৪ কিমি পর্যন্ত সীমান্ত বিস্তৃত। দীর্ঘ এই সীমান্তে দুই রাজ্যের একাধিক বিতর্কিত এলাকা নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে।
বহু বছর ধরেই এই সমস্যা চলে আসে। মাঝে মধ্যেই দুই রাজ্যের বাসিন্দারা একের উপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত জুন মাসে একই ভাবে দুই রাজ্য সেনা জওয়ানরাও।
উল্লেখ্য, শুধু মিজোরাম নয়, দুই রাজ্য অর্থাৎ অসম এবং অরুণাচলের সঙেও সীমান্ত সমস্যা রয়েছে অসমের।












Click it and Unblock the Notifications