হিংসা কোনও সমাধান নয়, ৫ জানুয়ারির ক্যাম্পাসে হামলার প্রেক্ষিতে বললেন জেএনইউ-র উপাচার্য

রবিবার বিকেলে জেএনইউ-এর রক্তাক্ত হওয়ার ঘটনায় সরাসরি উপাচার্য মামিদালা জগদীশ কুমারকে দায়ি করে তাঁর পদত্যাগ চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। এবার বিশ্ববিদ্যালয়ের হিংসা নিয়ে মুখ খুললেন স্বয়ং উপাচার্য। আজ এই বিষয়ে তিনি বলেন, 'হিংসা কোনও সমাধান নয়।'

উপাচার্যের দুঃখ প্রকাশ

আজ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জেএনইউ-এর উপাচার্য মামিদালা জগদীশ কুমার। তিনি বলেন, '৫ জানুয়ারি ক্যাম্পাসে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমাদের বিশ্ববিদ্যালয়কে সবাই আলোচনা ও বিভিন্ন বিষয়ে সুস্থ বিতর্কের জন্যে পরিচিত। সেখানে হিংসার কোনও স্থান নেই। হিংসা কোনও কিছুর সমাধান সূত্র হতে পারে না। আমরা সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ক্যাম্পাস আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে।'

ফের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছে

আজ তিনি আরও বলেন, 'কয়েকদিন বন্ধ থাকার পর আজ ফের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছে। তারা সকলে শীতকালীন সেমেস্টারের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন এখন। আমি সকলকলে ফের একবার শূন্য থেকে শুরু করতে আহ্বান জানাচ্ছি যেখানে আমরা অতীতকে ভুলে গিয়ে এগিয়ে যাব সামনের দিকে।'

কী ঘটে ৫ জানুয়ারি?

কী ঘটে ৫ জানুয়ারি?

এর আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও আক্রান্ত শিক্ষকদের অভিযোগর তির আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে। গতকালকের হামলায় জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ সহ ৩৪ জন ছাত্র ও শিক্ষক জখম হয়ে ভর্তি হন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সে।

উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় ছাত্র সংসদে

উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় ছাত্র সংসদে

সেই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ছাত্র সংসদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'এই উপাচার্য হলেন এক কাপুরুষোচিত উপাচার্য। উনি পিছনের দরজা দিয়ে অবৈধ নীতিমালা প্রবর্তন করেন। শিক্ষার্থী বা শিক্ষকদের প্রশ্ন থেকে দূরে পালান। তিনি জেএনইউকে নষ্ট করার পরিস্থিতি তৈরি করছেন।'

ঐশী ঘোষের বিরুদ্ধে এফআফআর প্রসঙ্গে মুখ খুললেন না ভিসি

ঐশী ঘোষের বিরুদ্ধে এফআফআর প্রসঙ্গে মুখ খুললেন না ভিসি

এদিকে আজ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ ২০ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে হামলা চালানোর জায়ে এফআইআর জায়ের করেছে পুলিশ। অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করেননি জেএনইউ-এর উপাচার্য মামিদালা জগদীশ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+