হিংসা কোনও সমাধান নয়, বছরের প্রথম 'মন কি বাত'-এ বার্তা মোদীর

২০২০-তে প্রধানমন্ত্রী মোদীর প্রথম 'মন কি বাত'। সেখানেই উঠে এল উত্তর পূর্বের কথা। প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর-পূর্বে বিদ্রোহ কমে গিয়েছে।

২০২০-তে প্রধানমন্ত্রী মোদীর প্রথম 'মন কি বাত'। সেখানেই উঠে এল উত্তর পূর্বের কথা। প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর-পূর্বে বিদ্রোহ কমে গিয়েছে। এর মূল কারণ, এলাকার সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।

 হিংসা কোনও সমাধান নয়, বছরের প্রথম মন কি বাত-এ বার্তা মোদীর

এবছরের প্রথম মাসিক রেডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, যারা অস্ত্র আর হিংসার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেন, তারা মূলস্রোতে ফিরে আসুন। তিনি বলেন হিংসার মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না।

প্রধানমন্ত্রী মোদী বলেন, খেলোয়ারদের অংশগ্রহণ বেড়েছে খেলো ইন্ডিয়ার অনুষ্ঠানের মাধ্যমে। এবার ৮০ টি রেকর্ড ভেঙেছে। যার মধ্যে ৫৬ টি রেকর্ড ভেঙেছেন মহিলারা। দেশের কন্যাদের এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৃতীয় খেলো ইন্ডিয়া গেমস-এ বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৬ হাজার অংশগ্রহণকারী ছিলেন।

এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র ৩ বছরে খেলো ইন্ডিয়া গেমসের মাধ্যমে ৩২০০ শিশু ক্রীড়া দিগন্তে উত্থিত হয়েছে। যাদের মধ্যে অনেকেই অভাব ও দারিদ্রের মধ্যে বড় হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী অসম সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, যেবছরে খেলো ইন্ডিয়া গেমস শুরু করা হয়, সেই বছরে অংশগ্রহণ করেছিলেন ৩৫০০ জন। এবার সেই সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+