স্কুলের পথে স্কুল বাসে ছাগল পড়ল চাপা! তুলকালাম গোটা এলাকা
স্কুলবাসে গ্রামবাসীদের পাথর। যার জেরে আহত ৯ ছাত্র। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের কাজি প্যালেসিয়া গ্রামের।
স্কুলবাসে গ্রামবাসীদের পাথর। যার জেরে আহত ৯ ছাত্র। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের কাজি প্যালেসিয়া গ্রামের। জানা গিয়েছে স্কুল বাসটি এলাকায় একটি ছাগলকে চাপা দেয়। এরপরেই গ্রামবাসীরা স্কুল বাসটিতে পাথর ছুড়তে শুরু করে।

মধ্যপ্রদেশের ইন্দোরের কাজি প্যালেসিয়া গ্রাম। স্কুল বাসের ব্রেক ফেল হয়ে বিপত্তি। বাসটি একটি ছাগলকে চাপা দেয়। এরপরেই গ্রামবাসীরা বাস চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপরেই বাসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এই পাথর ছোড়ার জেরে বাসে থাকা নয় ছাত্র আহত হয় বলে জানা গিয়েছে। তাদের মহারাজা যশয়ন্ত্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সুপার পিএস ঠাকুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক সুশ্রুসার পর ছাত্রদের ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে বাসে পাথর ছোড়ার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভআরতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications