২৪ ঘণ্টার মধ্যে ফের মাওবাদী হামলা! গড়চিরৌলি, গয়ার পর সুকমায় মৃত ২
মহারাষ্ট্রের গড়চিরৌলির পর গয়া, তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মাওবাদী হামলা।
মহারাষ্ট্রের গড়চিরৌলির পর গয়া, তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মাওবাদী হামলা। এবার মাওবাদীদের নিশানায় ছত্তিশগ়ডের সুকমা। সেখানে এই তাজা হামলায় মৃত্যু হয়েছে দুই সাধারণ গ্রামবাসীর।

গ্রামবাসীদের দাবি, মাওবাদীরা গ্রামে ঢুকে ওই দুই জনকে পুলিশের গুপ্তচর সন্দেহে খুন করেছে। জানা গিয়েছে ধারালো অস্ত্র দিয়ে গ্রামবাসীদের কুপিয়ে খুন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক জন চালক সহ ১৫ জন জওয়ান মাওবাদী হামলায় শহিদ হয়ে গিয়েছেন। সেখানে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় সেনা জওয়ানদের গাড়িতে।
উল্লেখ্য, ছত্তিশগড় মহারাষ্ট্র সীমান্তের এই গ্রাম গড়চিরৌলি মাওবাদীদের এই মুহূর্তের সবচেয়ে বড় ঘাঁটি। সেই ঘটনায় ১৫০ জন মাওবাদী জড়িত বলে খবর। মহারাষ্ট্রের ঘটনার পরই গয়াতে হামলা চালিয়েছে মাওবাদীরা। আর ২৪ ঘণ্টার মধ্যেই ছত্তিশগড়ে ২ সাধারণ গ্রামবাসীকে কুপিয়ে হত্যা করেছে মাওবাদীরা বলে স্থানীয় থানা সূত্রের খবর।












Click it and Unblock the Notifications