মৃতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা, মৃত্যু শংসাপত্র ঘিরে তোলপাড় বিজেপি শাসিত রাজ্য
কখনও কি শুনেছেন কেউ মৃতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের উন্নাও-এ।
কখনও কি শুনেছেন কেউ মৃতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের উন্নাও-এ। গ্রাম প্রধান মৃত্যুর শংসাপত্র দিয়েছেন, তাতে গতমাসে মৃত্যু হওয়া প্রবীণ ব্যক্তির উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা কামনা করা হয়েছে।

ঘটনাটি উন্নাওয়ের অশোক ব্লকের শিরওয়ারিয়া গ্রামের। দীর্ঘ রোগভোগের পর প্রবীণ লক্ষ্মী শংকরের মৃত্যু হয় ২২ জানুয়ারি। মৃতের ছেলে গ্রাম প্রধান বাবুলালের কাছে যান এবং বাবার জন্য মৃত্যুর শংসাপত্রের জন্য অনুরোধ করেন। মৃত্যুর পরে অর্থনৈতিক প্রয়োজনেই সেই শংসাপত্র প্রয়োজন হয়ে পড়েছিল।
গ্রামপ্রধান বাবুলাল মৃত্যু শংসাপত্রই শুধু দেননি, সেখানে মৃতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিলেন। গ্রাম প্রধান সেখানে লিখেছিলন তিনি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
এরপরেই সেই মৃত্যু শংসাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর গ্রামপ্রধান নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। পাশাপাশি নতুন একটি মৃত্যু শংসাপত্র দেওয়া হয় ওই পরিবারকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications